নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১০ জুলাই ২০২৬

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

বুকের ব্যথাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস (TMSS) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসভবনে হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করেন ডা. পাভেল। পরে তাকে দ্রুত স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান আরও জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে তাদের কথা হয়েছে। চিকিৎসকদের সার্বিক পর্যবেক্ষণে রেখে বর্তমানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য তাকে যত দ্রুত সম্ভব ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসী, দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেল হাসপাতালে ভর্তি

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

বুকের ব্যথাজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে বগুড়ার টিএমএসএস (TMSS) মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

শুক্রবার (১০ জুলাই) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসভবনে হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করেন ডা. পাভেল। পরে তাকে দ্রুত স্থানীয় টিএমএসএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়।

শায়রুল কবির খান আরও জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে তাদের কথা হয়েছে। চিকিৎসকদের সার্বিক পর্যবেক্ষণে রেখে বর্তমানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার কিছুটা উন্নতি সাপেক্ষে উন্নত চিকিৎসার জন্য তাকে যত দ্রুত সম্ভব ঢাকায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে।

এদিকে ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দেশবাসী, দলীয় নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত