নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা ছাড়া মুক্তি সম্ভব নয়: মুফতি আহমদ আব্দুল জলিল

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল বলেছেন, "ইতিহাসের দীর্ঘ পথযাত্রায় এই ভূখণ্ড একাধিকবার স্বাধীনতা অর্জন করেছে, সুশাসন ও আর্থিক সমৃদ্ধির জন্য বারবার রক্ত দিয়েছে। 

কিন্তু প্রতিবারই রাষ্ট্র ভুল নীতিতে পরিচালিত হওয়ায় মানুষ হতাশ হয়েছে। এমনকি ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরেও জাতি ভুলের পুনরাবৃত্তি করছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা করা।"

তিনি আরও বলেন, শরীয়াহকামী দল ও ব্যক্তিদের রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার বিশেষ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুমার নামাজের আগে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা শাখার মজলিসে শুরার বৈঠকে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে হাসানুজ্জামান সজিবকে সভাপতি, তুষার ইমরান সরকারকে সহ-সভাপতি এবং মাওলানা জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিকেলে মেহেরপুরে আয়োজিত শুরার বৈঠকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রাশেদুল ইসলামকে আহ্বায়ক, অধ্যাপক খাদেমুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা আরিফুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ মুফতি আহমদ আব্দুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, শরীয়াহ শাসন, চুয়াডাঙ্গা, মেহেরপুর, রাজনীতি, Bangladesh, Islamic Andolon Bangladesh, Shariah Law, Chuadanga, Meherpur

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা ছাড়া মুক্তি সম্ভব নয়: মুফতি আহমদ আব্দুল জলিল

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

ইসলামী আন্দোলন বাংলাদেশের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল বলেছেন, "ইতিহাসের দীর্ঘ পথযাত্রায় এই ভূখণ্ড একাধিকবার স্বাধীনতা অর্জন করেছে, সুশাসন ও আর্থিক সমৃদ্ধির জন্য বারবার রক্ত দিয়েছে। 

কিন্তু প্রতিবারই রাষ্ট্র ভুল নীতিতে পরিচালিত হওয়ায় মানুষ হতাশ হয়েছে। এমনকি ২০২৪-এর গণ-অভ্যুত্থানের পরেও জাতি ভুলের পুনরাবৃত্তি করছে। এই সংকট থেকে উত্তরণের একমাত্র পথ হলো সর্বত্র শরীয়াহ প্রতিষ্ঠা করা।"

তিনি আরও বলেন, শরীয়াহকামী দল ও ব্যক্তিদের রাজনৈতিকভাবে ক্ষমতায়িত করতে হবে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শুক্রবার (১০ জুলাই) চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে শুরার বিশেষ বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জুমার নামাজের আগে অনুষ্ঠিত চুয়াডাঙ্গা জেলা শাখার মজলিসে শুরার বৈঠকে ২০২৭-২৮ সেশনের জন্য নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে হাসানুজ্জামান সজিবকে সভাপতি, তুষার ইমরান সরকারকে সহ-সভাপতি এবং মাওলানা জহুরুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।

বিকেলে মেহেরপুরে আয়োজিত শুরার বৈঠকে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে রাশেদুল ইসলামকে আহ্বায়ক, অধ্যাপক খাদেমুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক এবং মাওলানা আরিফুল ইসলামকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত