নজর বিডি
প্রকাশ : শনিবার, ১১ জুলাই ২০২৬

'সব আসনে বিজয়ী হলেও পরিকল্পিতভাবে জামায়াতের জয় কেড়ে নেওয়া হয়েছে'

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, ঢাকার সব আসনে জামায়াতে ইসলামী জয়ী হলেও 'পরিকল্পিতভাবে' তাদের সেই বিজয় কেড়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিটের দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, "হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল। এ কারণে জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে ভোট দিয়েছিল। কিন্তু ভোট জালিয়াতির মাধ্যমে জামায়াতকে মূলধারায় আসতে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের মাধ্যমে দলটিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।"

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজে জামায়াতে ইসলামীর কর্মীদের মানবিক নেতৃত্বের যে পরিচিতি রয়েছে, তা ধরে রাখতে হবে। তিনি দায়িত্বকে 'আমানত' হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং জনগণের সেবায় নিজেদের প্রস্তুত করতে হবে। আমিরে জামায়াতের আদর্শ যেন নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে প্রতিফলিত হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, "দেশে ইসলামী আন্দোলনের দাবিদার অনেক সংগঠন থাকলেও জামায়াতে ইসলামীই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জামায়াত কখনও কাদা ছোড়াছুড়ির রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না।"

কোতোয়ালি দক্ষিণ থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

'সব আসনে বিজয়ী হলেও পরিকল্পিতভাবে জামায়াতের জয় কেড়ে নেওয়া হয়েছে'

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল অভিযোগ করেছেন, ঢাকার সব আসনে জামায়াতে ইসলামী জয়ী হলেও 'পরিকল্পিতভাবে' তাদের সেই বিজয় কেড়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) কোতোয়ালি দক্ষিণ থানা ইউনিটের দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, "হাজারো প্রতিকূলতা মোকাবিলা করে জামায়াতে ইসলামী জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে ছিল। এ কারণে জনগণ দলটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে ভোট দিয়েছিল। কিন্তু ভোট জালিয়াতির মাধ্যমে জামায়াতকে মূলধারায় আসতে দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের ভেতরে ও বাইরে থেকে ষড়যন্ত্রের মাধ্যমে দলটিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।"

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজে জামায়াতে ইসলামীর কর্মীদের মানবিক নেতৃত্বের যে পরিচিতি রয়েছে, তা ধরে রাখতে হবে। তিনি দায়িত্বকে 'আমানত' হিসেবে উল্লেখ করে বলেন, দায়িত্ব পালনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার এবং জনগণের সেবায় নিজেদের প্রস্তুত করতে হবে। আমিরে জামায়াতের আদর্শ যেন নেতাকর্মীদের আচরণ ও কর্মকাণ্ডে প্রতিফলিত হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির বলেন, "দেশে ইসলামী আন্দোলনের দাবিদার অনেক সংগঠন থাকলেও জামায়াতে ইসলামীই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। জামায়াত কখনও কাদা ছোড়াছুড়ির রাজনীতি করেনি এবং ভবিষ্যতেও করবে না।"

কোতোয়ালি দক্ষিণ থানা আমির মো. মতিউর রহমানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. ইকবাল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান ও অফিস সেক্রেটারি কামরুল আহসান হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত