নজর বিডি
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

বর্তমান ইসির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না: কর্নেল অলি

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে স্থানীয় সরকার নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ। 

তিনি বলেন, “বর্তমান ইসি বহাল থাকলে তাদের অধীনে নির্বাচন কখনোই নিরপেক্ষ হবে না। এমন পরিস্থিতিতে এলডিপি ওই নির্বাচনে অংশ নাও নিতে পারে।”

শনিবার (১১ জুলাই) বিকেলে রংপুর জিলা স্কুল মাঠে ‘১১ দলীয় ঐক্য’ আয়োজিত বিভাগীয় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা বন্ধ এবং উত্তরাঞ্চলের জনদুর্ভোগ নিরসনের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

কর্নেল অলি আহমদ সংবিধানে উল্লিখিত গুরুত্বপূর্ণ সব পদে (হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, পিএসসি, দুদক, ইসি) যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটির সুপারিশে নিয়োগ দেওয়ার দাবি জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, “জনগণ সংস্কারের জন্য ভোট দিয়েছে। সংসদে বিল এনে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করুন। আমরা বিভাগীয় পর্যায়ে সমাবেশ করছি, প্রয়োজন হলে সারা বাংলাদেশ অচল করার কর্মসূচি দেওয়া হবে।”

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, “যারা আজও বাংলাদেশকে ভিন্ন চোখে দেখেন, তাদের বলছি চশমা বদলে আবু সাঈদ ও মুগ্ধের চোখে বাংলাদেশটাকে দেখুন। এই বাংলাদেশ স্বৈরাচারী যুগে আর ফেরত যাবে না।”

জাগপার মুখপাত্র রাশেদ প্রধান বলেন, “আমরা পরিকল্পনা শুনতে চাই না, তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই। এটি দ্রুত করা না হলে ১১ দলীয় ঐক্য নিজেরাই কাজ শুরু করে দেবে।” এছাড়া রংপুর বিভাগে বন্ধ থাকা চিনিকলগুলো দ্রুত চালুর দাবি জানান তিনি।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন, নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির আল্লামা আবদুল কাইয়ুম সুবহানী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ।

সমাবেশের শুরুতে রংপুর অঞ্চলের স্থানীয় বিএনপি, জামায়াত ও নাগরিক পার্টির নেতৃবৃন্দসহ ১১ দলীয় ঐক্যের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

বর্তমান ইসির অধীনে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হবে না: কর্নেল অলি

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত