নজর বিডি
প্রকাশ : রোববার, ১২ জুলাই ২০২৬

সরকার পারছে না, দোষ দিয়ে লাভ নেই: বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম

চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। 

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, "যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই, মূল বিষয় হলো মানুষ কষ্ট পাচ্ছে।" এই দুর্যোগময় মুহূর্তে তিনি দল-মত নির্বিশেষে শিক্ষার্থী ও সামর্থ্যবান জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আনোয়ারার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধের নাজুক অবস্থার প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় হুইপ বলেন, "আমরা এসে দেখলাম, গত ৫-৭ দিন ধরে এখানে কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ স্থানীয় সংসদ সদস্য কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি, মানুষ কোনো ত্রাণও পায়নি।"

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বেড়িবাঁধের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবারের বাজেটে বেড়িবাঁধের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে কোনোভাবেই দুর্নীতি বা লুটপাট না হয়, সে বিষয়ে সংসদে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে তারা সংসদে বারবার কথা বলেছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন আশ্বাসের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকরী উদ্যোগ নেবে।

ত্রাণ বিতরণকালে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা ও জরুরি প্রয়োজনে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সহায়তা প্রদান করবেন। এছাড়া এনসিপি বাঁশখালীসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

বিষয় : নজরবিডি সংবাদ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি, বন্যা পরিস্থিতি, আনোয়ারা, ত্রাণ বিতরণ, বিরোধী দল, বাংলাদেশ রাজনীতি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সরকার পারছে না, দোষ দিয়ে লাভ নেই: বন্যা প্রসঙ্গে নাহিদ ইসলাম

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের আনোয়ারায় বন্যা ও জলাবদ্ধতায় পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম। 

রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার ৩ নম্বর রায়পুর ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় তিনি এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতার সমালোচনা করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, "যে কারণেই হোক, সরকার পারছে না। এখন দোষ দিয়ে লাভ নেই, মূল বিষয় হলো মানুষ কষ্ট পাচ্ছে।" এই দুর্যোগময় মুহূর্তে তিনি দল-মত নির্বিশেষে শিক্ষার্থী ও সামর্থ্যবান জনসাধারণকে ঐক্যবদ্ধভাবে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

আনোয়ারার উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধের নাজুক অবস্থার প্রসঙ্গ টেনে বিরোধী দলীয় হুইপ বলেন, "আমরা এসে দেখলাম, গত ৫-৭ দিন ধরে এখানে কয়েকশো পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। অথচ স্থানীয় সংসদ সদস্য কিংবা প্রশাসনের কাউকে এখানে দেখা যায়নি, মানুষ কোনো ত্রাণও পায়নি।"

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বেড়িবাঁধের নামে বরাদ্দকৃত কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে। তবে এবারের বাজেটে বেড়িবাঁধের জন্য বরাদ্দকৃত অর্থ যাতে কোনোভাবেই দুর্নীতি বা লুটপাট না হয়, সে বিষয়ে সংসদে কঠোর অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, তিস্তা মহাপরিকল্পনা ও বাজেট নিয়ে তারা সংসদে বারবার কথা বলেছেন। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীরা বিভিন্ন আশ্বাসের কথা বললেও বাস্তবে তার প্রতিফলন ঘটছে না। তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকরী উদ্যোগ নেবে।

ত্রাণ বিতরণকালে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জানান, বন্যাদুর্গত এলাকায় চিকিৎসা ও জরুরি প্রয়োজনে দলের পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিক সহায়তা প্রদান করবেন। এছাড়া এনসিপি বাঁশখালীসহ অন্যান্য বন্যাদুর্গত এলাকাতেও তাদের ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি প্রমুখ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত