রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার শাকিবুল হাসানের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন এবং মহানগরী সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ জানান, গত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে বাসের চাপায় এই দুই সাংবাদিকের অকাল মৃত্যু সমগ্র সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।
আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে অংশ নিতে যাওয়া এই দুই গণমাধ্যমকর্মীর আকস্মিক চলে যাওয়ায় তারা গভীর সমবেদনা প্রকাশ করেন।
একই সঙ্গে নেতৃবৃন্দ নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং দেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করাসহ দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন