নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

ইসলামিক অর্থব্যবস্থা ও ব্যবসায়িক নৈতিকতার ওপর কর্মী সভা অনুষ্ঠিত

ব্যবসায়িক ক্ষেত্রে সততা, নৈতিকতা ও ইসলামের বিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করে সম্প্রতি উত্তরার সেক্টর-৭ এর একটি মিলনায়তনে আয়োজিত হয়েছে ‘ইসলামিক অর্থনীতি ও শিল্প-বাণিজ্যের দক্ষতা ও নৈতিক উন্নয়ন’ শীর্ষক এক কর্মী সভা। 

সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় বক্তারা হালাল উপার্জন ও সেবামূলক ব্যবসায়িক মডেলের ওপর বিশেষ জোর দেন।

উত্তরা পশ্চিম জোন বিডব্লিউএফ (BWF)-এর সভাপতি মোঃ অহিদ উল্লাহ-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "ব্যবসা একটি হালাল পেশা। তাই মহান আল্লাহ তায়ালার নির্দেশিত পথে থেকে উপার্জিত অর্থ হালাল হতে হবে। ব্যবসায়িক সফলতার মূল চাবিকাঠি হলো সততা ও সুসম্পর্ক। ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নিজেদের পণ্য ও সেবার মান সবসময় সর্বোচ্চ পর্যায়ে রাখবেন এবং কোনোভাবেই গ্রাহককে ঠকাবেন না।"

তিনি আরও বলেন, "ব্যবসায়ীদের উচিত সমাজের গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করুন। পাশাপাশি, সামর্থ্যহীন যুবক-যুবতীদের বিয়ের ব্যবস্থাসহ সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসুন। এভাবে হালাল উপার্জনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করলে ব্যবসায় বরকত আসবে এবং ব্যবসারও প্রসার ঘটবে।"

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বিডব্লিউএফ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনারুল ইসলাম রাজু। এছাড়া দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াত সম্পাদক কামরুল হাসান শাহীন

বক্তারা সভায় ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা এবং ইসলামের অর্থনৈতিক দর্শনের আলোকে শিল্প-বাণিজ্যের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ইসলামিক অর্থব্যবস্থা ও ব্যবসায়িক নৈতিকতার ওপর কর্মী সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ব্যবসায়িক ক্ষেত্রে সততা, নৈতিকতা ও ইসলামের বিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করে সম্প্রতি উত্তরার সেক্টর-৭ এর একটি মিলনায়তনে আয়োজিত হয়েছে ‘ইসলামিক অর্থনীতি ও শিল্প-বাণিজ্যের দক্ষতা ও নৈতিক উন্নয়ন’ শীর্ষক এক কর্মী সভা। 

সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এই সভায় বক্তারা হালাল উপার্জন ও সেবামূলক ব্যবসায়িক মডেলের ওপর বিশেষ জোর দেন।

উত্তরা পশ্চিম জোন বিডব্লিউএফ (BWF)-এর সভাপতি মোঃ অহিদ উল্লাহ-র সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র পদপ্রার্থী ও মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, "ব্যবসা একটি হালাল পেশা। তাই মহান আল্লাহ তায়ালার নির্দেশিত পথে থেকে উপার্জিত অর্থ হালাল হতে হবে। ব্যবসায়িক সফলতার মূল চাবিকাঠি হলো সততা ও সুসম্পর্ক। ব্যবসায়ীদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা নিজেদের পণ্য ও সেবার মান সবসময় সর্বোচ্চ পর্যায়ে রাখবেন এবং কোনোভাবেই গ্রাহককে ঠকাবেন না।"

তিনি আরও বলেন, "ব্যবসায়ীদের উচিত সমাজের গরিব ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো। আপনার সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের অন্ন, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করুন। পাশাপাশি, সামর্থ্যহীন যুবক-যুবতীদের বিয়ের ব্যবস্থাসহ সমাজের বঞ্চিত মানুষের কল্যাণে এগিয়ে আসুন। এভাবে হালাল উপার্জনের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা পালন করলে ব্যবসায় বরকত আসবে এবং ব্যবসারও প্রসার ঘটবে।"

অনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মুসা এবং কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ও বিডব্লিউএফ ঢাকা মহানগর উত্তরের সভাপতি আনারুল ইসলাম রাজু। এছাড়া দাওয়াতি মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াত সম্পাদক কামরুল হাসান শাহীন

বক্তারা সভায় ব্যবসায়িক লেনদেনে স্বচ্ছতা এবং ইসলামের অর্থনৈতিক দর্শনের আলোকে শিল্প-বাণিজ্যের প্রসারে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত