নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

আইনি জটিলতা ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি, উভয়ই তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। জনগণের রায় অগ্রাহ্য করার পরিণতি কখনোই শুভ হয় না। তাই আইনি মারপ্যাঁচ বা রাজনৈতিক বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা না করে তা বাস্তবায়নের মাধ্যমে সরকারের গণতান্ত্রিক অঙ্গীকার রক্ষা করা উচিত।

বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলোর স্বাক্ষরের ভিত্তিতেই 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫' জারি হয় এবং গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা না করা এবং স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চালানোর পর, এখন সংসদে গিয়ে গণভোটকে 'প্রতারণা' বলা বিএনপির রাজনৈতিক অসততার পরিচয়।

রাজনীতিতে অসততা পরিহার করে জনগণের রায়কে সম্মান জানিয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপিকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উক্ত জরুরি সভায় দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

জনরায় উপেক্ষা করার পরিণতি ভালো হয় না: চরমোনাই পীর

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

আইনি জটিলতা ও রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে উঠে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনরায়কে উপেক্ষা করার পরিণতি কখনোই ভালো হয় না।

সোমবার (২০ জুলাই) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—১৯৭১ সালের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট কিংবা ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি, উভয়ই তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। জনগণের রায় অগ্রাহ্য করার পরিণতি কখনোই শুভ হয় না। তাই আইনি মারপ্যাঁচ বা রাজনৈতিক বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা না করে তা বাস্তবায়নের মাধ্যমে সরকারের গণতান্ত্রিক অঙ্গীকার রক্ষা করা উচিত।

বিএনপির ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, জুলাই সনদে বিএনপিসহ সংশ্লিষ্ট দলগুলোর স্বাক্ষরের ভিত্তিতেই 'জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫' জারি হয় এবং গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনের আগে গণভোটের বিরোধিতা না করা এবং স্বয়ং বর্তমান প্রধানমন্ত্রী 'হ্যাঁ' ভোটের পক্ষে প্রচার চালানোর পর, এখন সংসদে গিয়ে গণভোটকে 'প্রতারণা' বলা বিএনপির রাজনৈতিক অসততার পরিচয়।

রাজনীতিতে অসততা পরিহার করে জনগণের রায়কে সম্মান জানিয়ে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে বিএনপিকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

উক্ত জরুরি সভায় দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলমসহ অন্য কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত