নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্থানীয় আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমীরুল ইহসান শামীমের সভাপতিত্বে এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি পাঁচ রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার অত্যন্ত আন্তরিক। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ আব্দুল হাসিব চৌধুরী, জেলা বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন ও সভাপতি মাস্টার আব্দুল মতিন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুখতার আহমদ, ঝিংগাবাড়ি ইউনিয়নের আমীর বিশাল বিন রহমত, বানীগ্রাম ইউনিয়নের আমীর মাওলানা সুলাইমান আহমদ, যুব মজলিসের জেলা সহ-সভাপতি খাঁ রুল ইসলাম, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নিহতদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাটের প্রবাসী পাঁচ পরিবারকে খেলাফত মজলিসের নগদ সহায়তা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কানাইঘাট উপজেলার ৫ জন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে খেলাফত মজলিস কানাইঘাট উপজেলা শাখার উদ্যোগে নগদ ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) স্থানীয় আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের পরিবারের সদস্যদের হাতে এই অর্থ সহায়তা তুলে দেন কানাইঘাট-জকিগঞ্জের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।

কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক আমীরুল ইহসান শামীমের সভাপতিত্বে এবং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়ন সেক্রেটারি আবু বকর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহফুজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি আবুল হাসান এমপি পাঁচ রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার অত্যন্ত আন্তরিক। এসব ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাপস চক্রবর্ত্তী তুষার, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি আলহাজ্ব মখলিছুর রহমান, জেলা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন, কাতার খেলাফত মজলিসের সভাপতি হাফিজ আব্দুল হাসিব চৌধুরী, জেলা বায়তুল মাল সম্পাদক আবুল কালাম আজাদ, ৮ নং ঝিংগাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার আবু বকর, আলহাজ্ব বশির আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার নুরুল আমিন ও সভাপতি মাস্টার আব্দুল মতিন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মুখতার আহমদ, ঝিংগাবাড়ি ইউনিয়নের আমীর বিশাল বিন রহমত, বানীগ্রাম ইউনিয়নের আমীর মাওলানা সুলাইমান আহমদ, যুব মজলিসের জেলা সহ-সভাপতি খাঁ রুল ইসলাম, কানাইঘাট উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক হাবীবুল্লাহ মিসবাহ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও নিহতদের স্বজনেরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত