নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

বুধবার (২২ জুলাই) মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এ ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, আজকের ছাত্রদল একদিনে গড়ে ওঠেনি; এর পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও সংগ্রাম। বিগত সরকারের আমলে বহু নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন। তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে জীবন দিয়েছেন, তা নজিরবিহীন। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে 'শহীদ ওয়াসিম আকরাম চত্বর' উদ্বোধন করা হয়েছে, যা নতুন প্রজন্মের ছাত্রসমাজকে অনুপ্রাণিত করবে।

ডিএনসিসি প্রশাসক জানান, ছাত্রদল সর্বদাই দেশের কল্যাণ ও মানুষের সেবায় বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল: ডিএনসিসি প্রশাসক

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, দীর্ঘ ১৭ বছরের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন ও আত্মত্যাগের বিনিময়ে আজকের ছাত্রদল প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে।

বুধবার (২২ জুলাই) মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ-এ ছাত্রদল আয়োজিত বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, আজকের ছাত্রদল একদিনে গড়ে ওঠেনি; এর পেছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের ত্যাগ ও সংগ্রাম। বিগত সরকারের আমলে বহু নেতাকর্মী আন্দোলন-সংগ্রামে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং অনেকে প্রাণ হারিয়েছেন। তাদের এই অবদান স্মরণীয় হয়ে থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীরা যেভাবে জীবন দিয়েছেন, তা নজিরবিহীন। শহীদ ওয়াসিম আকরামের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে 'শহীদ ওয়াসিম আকরাম চত্বর' উদ্বোধন করা হয়েছে, যা নতুন প্রজন্মের ছাত্রসমাজকে অনুপ্রাণিত করবে।

ডিএনসিসি প্রশাসক জানান, ছাত্রদল সর্বদাই দেশের কল্যাণ ও মানুষের সেবায় বৃক্ষরোপণ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, কলেজ ছাত্রদলের সভাপতিসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত