নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৫ জুলাই ২০২৬

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ’: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী কখনো একসঙ্গে চলে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নেতাকর্মীদের ভুল বা অন্যায় হলে তা দেশবাসীকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে, যা সংশোধন করা হবে। একই সঙ্গে তিনি নৈতিকতার প্রশ্নে দল কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ে দাগ সহজে দৃশ্যমান হয়, তাই নেতাকর্মীদের আচার-আচরণে আরও বেশি সতর্ক ও যত্নশীল হতে হবে। সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তবে গুরুতর কোনো অপরাধ বা অন্যায় হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমরাও মানুষ’: ডা. শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয় উল্লেখ করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষ হিসেবে তাদেরও ভুলত্রুটি হতে পারে। তবে অন্যায় ও জামায়াতে ইসলামী কখনো একসঙ্গে চলে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা জেলা জামায়াত আয়োজিত রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নেতাকর্মীদের ভুল বা অন্যায় হলে তা দেশবাসীকে ধরিয়ে দেওয়ার আহ্বান জানানো হচ্ছে, যা সংশোধন করা হবে। একই সঙ্গে তিনি নৈতিকতার প্রশ্নে দল কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি দেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, সাদা কাপড়ে দাগ সহজে দৃশ্যমান হয়, তাই নেতাকর্মীদের আচার-আচরণে আরও বেশি সতর্ক ও যত্নশীল হতে হবে। সহনীয় মাত্রার ভুল হলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তবে গুরুতর কোনো অপরাধ বা অন্যায় হলে দল কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত