রাষ্ট্রপতি যদি সংবিধানবিরোধী কাজ করে থাকেন, তবে তার শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
তিনি বলেন, বিএনপি সরকার যদি সংশ্লিষ্ট রাষ্ট্রপতির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়, তবে ধরে নিতে হবে গণভোটের আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি কোনো সংবিধানবিরোধী কাজ করেননি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোণার খালিয়াজুরীতে এনসিপি আয়োজিত 'জুলাই পদযাত্রা ও পথসভা' কর্মসূচির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম আরও বলেন, সরকার পুলিশ, আদালত কিংবা প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন ও সংস্কার বাস্তবায়ন করেনি, যার ফলে দুর্নীতি ও লুটপাট বন্ধ হচ্ছে না। জুলাই শহীদ ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বাধীন পুলিশ কমিশন গঠনসহ জরুরি সংস্কারের দাবি জানান তিনি।
এ ছাড়া সীমান্ত সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বিদ্যুৎ সুবিধা, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ এবং হাওড় অঞ্চলের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তিনি। এনসিপির খালিয়াজুড়ি উপজেলা আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিষয় : নজরবিডি সংবাদ

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন