রাজধানীর দক্ষিণখান দেওযানপাড়া এলাকায় “দেওয়ানপাড়া অগ্রগামী সংসদে”র আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) বিকেলে দক্ষিণখানের দেওয়ানপাড়া এলাকায় বিএনপি নেতা মো: নাজিম উদ্দিনের নিজ বাড়িতে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে মো: নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন বলেন, সমাজ পরিবর্তন করতে হবে। সমাজ পরিবর্তন করতে হলে সমাজের সকলকে সংঘবদ্ধ হতে হবে। বিশেষ করে যুবকদের এগিয়ে আসতে হবে। বর্তমানে একটা বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক। এই কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে যুবকদের শক্ত অবস্থানে থাকতে হবে।
তিনি বলেন, দেওয়ানপাড়া অগ্রগামী সংসদ মানুষের কল্যাণে কাজ করবে। এজন্য সমাজের সকলকে এক হয়ে কাজ করতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের সদস্য সচিব আব্দুল আওয়াল। উত্তরা পূর্ব থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম খান।
উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক সদস্য মো: শরীফ হোসেন। দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুস সাত্তার বাবুল।দক্ষিণ খান থানা তাতী দলের নয়ন রাজ ও সদস্যা সচিব ওমর সানি। বিশিষ্ট ব্যবসায়ী মো: বিল্লাল হোসেন দুলাল।
দেওয়ানপাড়া অগ্রগামী সংসদ ইফতার ও দোয়া মাহফিলে সংগঠনের নেতৃবৃন্দসহ সকল সদস্য উপস্থিত ছিলেন।
এছাড়াও এলকার স্থানীয় গণ্যমান্য বেক্তিবর্গ রাজনীতিবিদ ও শিক্ষক সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৫

আপনার মতামত লিখুন