নজর বিডি

রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে : ডা. ইরান

জনগন বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে ছাত্রজনতার আন্দোলনে ঝাপিয়ে পড়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, ৫ আগষ্ট ছাত্র জনতার গনঅভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিক প্রচেষ্টায় মাহে রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে। তিনি আজ (শনিবার) বিকাল ৫টায় কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির উদ্যোগে স্থানীয় কলেজ অডিটোরিয়ামে আলোচনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। আমরা ঐক্যবদ্ধ ভাবে নতুন স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি লুটপাট, দোষারোপ হানাহানি ও প্রতিহিংসার রাজনীতির কবর রচনা করতে সামা সুবিচার ও মানবিক বাংলাদেশ গড়ার লড়াই সংগ্রাম জোরদার করতে হবে। ডাঃ ইরান বলেন, আমরা দুর্নীতি দুঃশাসন চাইনা, আমরা শান্তি সমৃদ্ধি ও ভাতৃত্বের বাংলাদেশ চাই। আমরা বিচারহীনতার সংস্কৃতির অবসান করে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। লুটপাটের রাজনীতির কারনে বাংলাদেশ মাথা তুলতে পারেনি। তাই দুর্নীতিবাজ রাজনীতিবীদ, আমলা ও সরকারি কর্মচারী কর্মকর্তাদের মুখোশ জাতির সামনে তুলে ধরতে হবে। কামরাঙ্গীরচর থানা লেবার পার্টির আহবায়ক মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবদুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, দফতর সম্পাদক মোহাম্মদ মিরাজ খান, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর ইসলাম জাহিদ, নগর সহ সভাপতি ফিরোজ আহমেদ, সদস্য মোঃ আজাদ, থানা লেবার পার্টির নেতা মোঃ শুক্কর আলী, ছাত্র মিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল হাসনাত, ঢাকা মহানগর ছাত্র মিশনের আহবায়ক রায়হান উদ্দিন সনি ও সদস্য সচিব মোঃ সিয়াম মোল্লা প্রমুখ নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রমজানে দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে : ডা. ইরান

প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত