নজরবিডি, ৫ জানুয়ারি ২০২৬
রোববার (৪ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। সেমিনারে অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদারসহ অর্থ বিভাগ ও এফআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিগত আট মাসে এফআরসির কার্যক্রমের প্রশংসা করে অর্থ উপদেষ্টা সংস্থাটির কার্যকারিতা বাড়াতে একটি সুনির্দিষ্ট 'অ্যাকশন প্ল্যান' দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। নির্দেশনার প্রধান দিকগুলো হলো:
জনবল নিয়োগ: এফআরসির ৫৭ জন কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা।
বিধিমালা ও অটোমেশন: চারটি গুরুত্বপূর্ণ বিধিমালা জারি এবং পূর্ণাঙ্গ অটোমেশন কার্যক্রম অনুমোদন ও বাস্তবায়ন।
আন্তর্জাতিক মানদণ্ড: আইএফআরএস (IFRS) ফাউন্ডেশন, এক্সবিআরএল (XBRL) ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ গ্রহণ ও নবায়ন নিশ্চিত করা।
প্রশিক্ষণ ও সমঝোতা: আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে জ্ঞানভিত্তিক প্রশিক্ষণ এবং দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরে সহযোগিতা প্রদান।
সেমিনারে "বাংলাদেশে এফআরসি এবং অর্থনৈতিক শাসনব্যবস্থা" শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন এফআরসির চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূইয়া। প্রবন্ধে তিনি আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এফআরসির ভূমিকা তুলে ধরেন।
অর্থ উপদেষ্টা বলেন, "আর্থিক প্রতিবেদনে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা গেলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক প্রতিবেদনে শৃঙ্খলা আনতে এফআরসি যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়।"
বৈঠকে জানানো হয়, এফআরসির কার্যক্রম শক্তিশালী হলে দেশের সামগ্রিক অর্থনৈতিক সুশাসন জোরদার হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের আর্থিক প্রতিবেদনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন