রোববার (২২ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, ২২ মার্চ রাত ৩টায় কুমিল্লা-এ ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। প্রতিনিয়ত মানুষ মৃত্যুর ঝুঁকি নিয়ে যাতায়াত করছে, অথচ সরকারের কার্যকর উদ্যোগ বা জবাবদিহিতা নেই—এমন পরিস্থিতি একটি সভ্য রাষ্ট্রে গ্রহণযোগ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।
পরিবহন খাতে চরম নৈরাজ্য বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক সড়ক ও রেল দুর্ঘটনায় প্রাণহানি প্রমাণ করে যে পরিবহন ব্যবস্থায় গভীর সংকট তৈরি হয়েছে। এ পরিস্থিতির জন্য তিনি সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন খাতের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী শেখ রবিউল আলম-কে দায়ী করেন।
তিনি আরও অভিযোগ করেন, মন্ত্রীর অবহেলা, অদক্ষতা ও দায়িত্বহীনতার কারণে সাধারণ মানুষ নিরাপদ চলাচলের নিশ্চয়তা থেকে বঞ্চিত হচ্ছে। নিয়মিত তদারকির অভাব, ফিটনেসবিহীন যানবাহন, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা এবং রেলক্রসিংয়ে নিরাপত্তা ঘাটতি পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।
বিবৃতিতে কুমিল্লার এই দুর্ঘটনাসহ সাম্প্রতিক সব দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানানো হয়।
নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের জীবন রক্ষায় ব্যর্থ হলে সরকারকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।
দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন