রাষ্ট্র সংস্কারে জনগণের বহুপ্রতীক্ষিত গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে দেশে অনেকাংশে দুর্নীতি বন্ধ হবে এবং বিচার ব্যবস্থা তার আপন অস্তিত্ব ফিরে পাবে।
রোববার (১৭ মে) বিকেলে রাজধানীর ওয়ারীর একটি রেস্টুরেন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা শাখার তৃণমূল দায়িত্বশীল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আহমদ আবদুল কাইয়ূম বলেন, "মানুষের আশা-ভরসার শেষ স্থল হলো আদালত বা বিচার ব্যবস্থা। কিন্তু আদালত যখন পক্ষপাতিত্ব করে, তখন মানুষের আর কিছু করার থাকে না। বিগত সময়ে আদালতকে নিজেদের দলীয় প্রতিষ্ঠানে পরিণত করে দেশের গোটা বিচারব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল।"
তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের পর দেশের মানুষ যেহেতু ফ্যাসিবাদকে বিতাড়ন করেছে, তাই বর্তমান সরকারও সেই পুরানো পথ পরিহার করে জনকল্যাণে কাজ করবে—এটাই জনগণের মূল প্রত্যাশা। বিরোধীদের দমনে বিচারব্যবস্থাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "মানুষের জন্যই আইন, আইনের জন্য মানুষ নয়।"
ওয়ারী থানা শাখার সভাপতি হাফেজ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই তৃণমূল দায়িত্বশীল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আব্দুল আউয়াল মজুমদার। সভায় থানা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন সহযোগী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা বক্তব্য প্রদান করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

আপনার মতামত লিখুন