গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, সিনিয়র সহ-আহ্বায়ক অখিরুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান এবং সদস্য সচিব মামুন অর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা মূলত নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অসত্য তথ্য প্রচার করছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"
নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।
বক্তারা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গণভোট ও জুলাই সনদ নিয়ে এই বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
বিষয় : নজরবিডি সংবাদ গণভোট, জুলাই সনদ, স্বেচ্ছাসেবক দল, বিক্ষোভ মিছিল, লিফলেট বিতরণ, চাঁপাইনবাবগঞ্জ, বিএনপি, অপপ্রচার প্রতিবাদ, জামায়াত-শিবির, এনসিপি, রাজনৈতিক সংবাদ Referendum, July Sanad, Swechasebak Dal, Protest Rally, Leaflet Distribution, Chapainawabganj, BNP, Propaganda Protest, Jamaat-Shibir, NCP, Political News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
আজ সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশ শেষে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, সিনিয়র সহ-আহ্বায়ক অখিরুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান এবং সদস্য সচিব মামুন অর রশীদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, "গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। তারা মূলত নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অসত্য তথ্য প্রচার করছে এবং দেশের গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"
নেতৃবৃন্দ আরও জোর দিয়ে বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। কোনো ধরনের মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।
বক্তারা সবাইকে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। গণভোট ও জুলাই সনদ নিয়ে এই বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই মূলত এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।

আপনার মতামত লিখুন