পবিত্র ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ ও হয়রানি কমাতে সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান এবং কঠোর করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।
মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মাওলানা ইউনুস আহমদ বলেন, "ঢাকা-কেন্দ্রিক অর্থনৈতিক বিকাশ, পারিবারিক বন্ধন ও সাংস্কৃতিক কারণে ঈদে লাখো মানুষ বাড়ি ফেরেন। মানুষের এই ঘরে ফেরা সামাজিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতেও তারল্যের প্রবাহ বাড়ায়। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় প্রতিবছর ঈদযাত্রা চরম দুর্ভোগে পরিণত হচ্ছে।"
বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনা, বাড়তি ভাড়া আদায়, তীব্র যানজট ও বিশৃঙ্খলা যেন এখন ঈদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গতদিনও মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
দেশের কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চারগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে পারছেন না।
সরকারের উদ্দেশে ইউনুস আহমদ বলেন, "ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের কার্যক্রম আরও দৃশ্যমান করুন। পরিবহন মালিকদের স্বার্থ না দেখে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিন।"
পোশাকশ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, "শ্রমিকদের বেতন-বোনাস কম, অনেকেই আবার সময়মতো তা পান না। এর ওপর একসঙ্গে ছুটি হওয়ায় বাড়ি ফেরার সময় তাদের দুই থেকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হয়। এতে তাদের কষ্টার্জিত উপার্জনের বড় একটি অংশ পথেই খরচ হয়ে যায়। এই বাড়তি খরচ এড়াতে বাধ্য হয়ে অনেক শ্রমিক ঝুঁকিপূর্ণ ও অপ্রচলিত যানবাহন ব্যবহার করেন, যা বড় ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।"
তিনি আরও যোগ করেন, সামগ্রিকভাবে ঈদযাত্রা এখন বহুমাত্রিক অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ঈদযাত্রা নিরাপদ, সহজ ও আনন্দময় করতে পরিবহন খাতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর প্রশাসনিক উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
বিষয় : নজরবিডি সংবাদ ঈদযাত্রা ২০২৬, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইউনুস আহমদ, যাত্রী হয়রানি, বাস ভাড়া নৈরাজ্য, সড়ক দুর্ঘটনা, পোশাকশ্রমিক, ঈদুল আজহা, পরিবহন খাত, জনভোগান্তি Eid Journey 2026, Islami Andolan Bangladesh, Yunus Ahmad, Passenger Harassment, Bus Fare Anarchy, Road Accident, Garments Workers, Eid ul Adha, Transport Sector, Public Sufferings

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬
পবিত্র ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ ও হয়রানি কমাতে সরকারের কার্যক্রম আরও দৃশ্যমান এবং কঠোর করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ।
মঙ্গলবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
মাওলানা ইউনুস আহমদ বলেন, "ঢাকা-কেন্দ্রিক অর্থনৈতিক বিকাশ, পারিবারিক বন্ধন ও সাংস্কৃতিক কারণে ঈদে লাখো মানুষ বাড়ি ফেরেন। মানুষের এই ঘরে ফেরা সামাজিক সম্পর্ককে শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতেও তারল্যের প্রবাহ বাড়ায়। কিন্তু সরকারের অব্যবস্থাপনা ও উদাসীনতায় প্রতিবছর ঈদযাত্রা চরম দুর্ভোগে পরিণত হচ্ছে।"
বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, সড়ক দুর্ঘটনা, বাড়তি ভাড়া আদায়, তীব্র যানজট ও বিশৃঙ্খলা যেন এখন ঈদের সংস্কৃতিতে পরিণত হয়েছে। গতদিনও মর্মান্তিক দুর্ঘটনায় ১৫ জন মানুষ প্রাণ হারিয়েছেন।
দেশের কোথাও কোথাও যাত্রীদের কাছ থেকে স্বাভাবিকের চেয়ে তিন থেকে চারগুণ বেশি ভাড়া আদায় করা হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত পরিবহনে উঠতে পারছেন না।
সরকারের উদ্দেশে ইউনুস আহমদ বলেন, "ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে প্রশাসনের কার্যক্রম আরও দৃশ্যমান করুন। পরিবহন মালিকদের স্বার্থ না দেখে জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিন।"
পোশাকশ্রমিকদের দুর্ভোগের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করে তিনি বলেন, "শ্রমিকদের বেতন-বোনাস কম, অনেকেই আবার সময়মতো তা পান না। এর ওপর একসঙ্গে ছুটি হওয়ায় বাড়ি ফেরার সময় তাদের দুই থেকে তিনগুণ বেশি ভাড়া গুনতে হয়। এতে তাদের কষ্টার্জিত উপার্জনের বড় একটি অংশ পথেই খরচ হয়ে যায়। এই বাড়তি খরচ এড়াতে বাধ্য হয়ে অনেক শ্রমিক ঝুঁকিপূর্ণ ও অপ্রচলিত যানবাহন ব্যবহার করেন, যা বড় ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।"
তিনি আরও যোগ করেন, সামগ্রিকভাবে ঈদযাত্রা এখন বহুমাত্রিক অব্যবস্থাপনা ও ব্যর্থতার প্রতীকে পরিণত হয়েছে, যার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। ঈদযাত্রা নিরাপদ, সহজ ও আনন্দময় করতে পরিবহন খাতে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে কার্যকর প্রশাসনিক উদ্যোগ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

আপনার মতামত লিখুন