“দেড় যুগের ধুলোমাখা পথে আজও মানুষের দীর্ঘশ্বাস,আশার আলো হয়ে সেই পথেই হাঁটলেন রাজু আজ।”
গাজীপুর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের গনিরটেক এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির প্রতীক হয়ে দাঁড়িয়েছে একটি সংস্কারহীন রাস্তা। এক-দুই বছর নয়, দেড় যুগেরও বেশি সময় ধরে রাস্তাটি সংস্কারের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, সাবেক কাউন্সিলর জাবেদ আলী জবের কাছে একাধিকবার রাস্তাটি সংস্কারের দাবি জানানো হয়েছিল। নির্বাচনের সময় ড্রেনসহ রাস্তা সংস্কারের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। তবে বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিভিন্ন সময়ে সংবাদপত্রে বিষয়টি প্রকাশিত হলেও সংশ্লিষ্টদের তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি।
২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের মাঝামাঝি অবস্থিত হওয়ায় দুই ওয়ার্ডের কাউন্সিলরদের কাছেও বিষয়টি জানানো হয়েছিল বলে দাবি করেন এলাকাবাসী। কিন্তু এত বছরেও সমস্যার সমাধান হয়নি।
অবশেষে স্থানীয়দের দীর্ঘদিনের এ ভোগান্তির বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন গাজীপুর সিটির ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. মাহমুদ হাসান রাজু। বৃহস্পতিবার (২৯ মে ২০২৬) তিনি এলাকাটি পরিদর্শন করেন।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে বৃষ্টি হলে কাদাপানিতে ভরে যায় পুরো এলাকা। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান স্থানীয়রা।
এলাকাবাসী বলেন, একসময় এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করতেন। অফিস-আদালত ও গার্মেন্টস কর্মীদের যাতায়াতের অন্যতম মাধ্যম ছিল এটি। বর্তমানে রাস্তার বেহাল অবস্থার কারণে বাড়িভাড়া কমে গেছে এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
তারা দ্রুত ড্রেনেজ ব্যবস্থাসহ রাস্তাটি সংস্কারের জোর দাবি জানান।
রাস্তাটি পরিদর্শন শেষে কাউন্সিলর পদপ্রার্থী মো. মাহমুদ হাসান রাজু বলেন, “এটি শুধু একটি রাস্তা নয়, মানুষের দৈনন্দিন চলাচলের গুরুত্বপূর্ণ মাধ্যম। দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হবে। আমি সর্বাত্মকভাবে ড্রেনসহ রাস্তাটি সংস্কারের জন্য কাজ করে যাবো। আপনাদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজ করার সুযোগ পাবো ইনশাআল্লাহ।”
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এলাকাবাসীর আশা, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হলে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি মিলবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

আপনার মতামত লিখুন