নজর বিডি

প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে গিয়ে চিংম্রাসিং মারমা (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। 

গত ১৩ জুন (শনিবার) সকাল থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ চিংম্রাসিং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। সে স্থানীয় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ জুন সকাল আনুমানিক ১১টার দিকে চিংম্রাসিং মারমা নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।

কোথাও সন্ধান না পেয়ে ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে স্কুলছাত্রীর বাবা উখ্যাই চৌধুরী বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন:

"নিখোঁজের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কিশোরীর সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং সব ধরনের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। আশা করছি দ্রুত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা অবিলম্বে পুলিশকে জানানোর অনুরোধ করছি।"

এদিকে স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় বাঙ্গালহালিয়া এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর ও জোরালো ভূমিকা কামনা করেছেন।

প্রসঙ্গত, চিংম্রাসিং মারমা বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে। পরবর্তীতে শহরের একটি বিদ্যালয়ে কয়েক বছর অধ্যয়ন শেষে বর্তমানে সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করছিল।

বিষয় : নজরবিডি সংবাদ রাঙামাটি সংবাদ, স্কুলছাত্রী নিখোঁজ, রাজস্থলী উপজেলা, বাঙ্গালহালিয়া, চন্দ্রঘোনা থানা, নিখোঁজ সংবাদ, আঞ্চলিক খবর, রাঙামাটি পুলিশ Rangamati news, School girl missing, Rajasthali, Chandraghona police, Missing news Bangladesh, Rangamati crime news, Regional updates

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রাইভেট পড়তে বেরিয়ে রাঙামাটিতে স্কুলছাত্রী নিখোঁজ

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে গিয়ে চিংম্রাসিং মারমা (১৫) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। 

গত ১৩ জুন (শনিবার) সকাল থেকে আজ পর্যন্ত তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। এই ঘটনায় স্থানীয় এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

নিখোঁজ চিংম্রাসিং মারমা রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। সে স্থানীয় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

পরিবার সূত্রে জানা গেছে, গত ১৩ জুন সকাল আনুমানিক ১১টার দিকে চিংম্রাসিং মারমা নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এরপর তারা আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব এবং সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার কোনো সন্ধান পাননি।

কোথাও সন্ধান না পেয়ে ওইদিন রাত আনুমানিক ৯টার দিকে স্কুলছাত্রীর বাবা উখ্যাই চৌধুরী বাদী হয়ে চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন:

"নিখোঁজের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। কিশোরীর সন্ধান পেতে পুলিশ প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করছে এবং সব ধরনের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। আশা করছি দ্রুত তার অবস্থান শনাক্ত করা সম্ভব হবে। এ বিষয়ে কারো কাছে কোনো তথ্য থাকলে তা অবিলম্বে পুলিশকে জানানোর অনুরোধ করছি।"

এদিকে স্কুলছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় বাঙ্গালহালিয়া এলাকায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ওই ছাত্রীকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের কার্যকর ও জোরালো ভূমিকা কামনা করেছেন।

প্রসঙ্গত, চিংম্রাসিং মারমা বাঙ্গালহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে। পরবর্তীতে শহরের একটি বিদ্যালয়ে কয়েক বছর অধ্যয়ন শেষে বর্তমানে সে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত