নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : প্রতিমন্ত্রী

দেশে বাল্যবিয়ে কঠোরভাবে প্রতিরোধ করতে বিয়ের নিবন্ধনের (ম্যারেজ রেজিস্ট্রেশন) ক্ষেত্রে সনাতন পদ্ধতির ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষে সরকার বিদ্যমান ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।

আজ সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সংসদকে এই তথ্য জানান।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তাঁর জবাবে উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইন সংশোধনের খসড়া তৈরির কাজ পুরোদমে চলছে।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’র সুযোগ নিয়ে বাল্যবিয়ে দেওয়ার যে আইনি ফাঁকফোকরগুলো ছিল, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই সংশোধনীর মূল বৈশিষ্ট্যই হবে—বিয়ের নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড যাচাই করা। মূলত জালিয়াতির মাধ্যমে কাগজের ভুয়া জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর যে প্রবণতা সমাজে রয়েছে, তা স্থায়ীভাবে বন্ধ করতেই সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

এর আগে প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় সংসদ সদস্য আবুল হাসনাত বলেন, ইউনিসেফের গ্লোবাল চাইল্ড ম্যারেজ ইনডেক্স ২০২৬ -এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার এখনো অনেক বেশি। আইনি দুর্বলতা এবং জন্ম নিবন্ধন রেকর্ডের জালিয়াতির সুযোগ নিয়ে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন আরও বলেন, গ্রামীণ ও দুর্গম অঞ্চলে অনেক সময় কেবল ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক কোনো সরকারি নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন করা হয়। এর ফলে মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা প্রশাসনের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, শুধু আইন দিয়ে বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এটি সমাজ থেকে পুরোপুরি দূর করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের একসাথে মিলে একটি সমন্বিত ও শক্তিশালী সামাজিক প্রচেষ্টা গড়ে তুলতে হবে।

বিষয় : নজরবিডি সংবাদ বাল্যবিয়ে নিরোধ আইন, ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক, বিবাহ নিবন্ধন ২০২৬, সংসদ অধিবেশন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ইউনিসেফ বাংলাদেশ, জালিয়াতি বন্ধ, জাতীয় সংবাদ Child Marriage Restraint Act, Digital Birth Certificate Mandatory, Marriage Registration Bangladesh, Parliament Session 2026, Ministry of Women and Children Affairs, UNICEF Bangladesh, National News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিবাহ নিবন্ধনে ডিজিটাল জন্মসনদ বাধ্যতামূলক করা হবে : প্রতিমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দেশে বাল্যবিয়ে কঠোরভাবে প্রতিরোধ করতে বিয়ের নিবন্ধনের (ম্যারেজ রেজিস্ট্রেশন) ক্ষেত্রে সনাতন পদ্ধতির ম্যানুয়াল বা কাগজের জন্মসনদের পরিবর্তে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষে সরকার বিদ্যমান ‘বাল্যবিয়ে নিরোধ আইন, ২০১৭’ সংশোধনের একটি বিশেষ উদ্যোগ নিয়েছে।

আজ সোমবার (১৫ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সপ্তম বৈঠকে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাতের এক প্রশ্নের লিখিত জবাবে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সংসদকে এই তথ্য জানান।

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী তাঁর জবাবে উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এবং ইউএনএফপিএ-এর কারিগরি সহায়তায় বর্তমানে এই নতুন আইন সংশোধনের খসড়া তৈরির কাজ পুরোদমে চলছে।

প্রতিমন্ত্রী জানান, প্রস্তাবিত এই সংশোধনীর মাধ্যমে বিদ্যমান আইনের ‘বিশেষ পরিস্থিতি’র সুযোগ নিয়ে বাল্যবিয়ে দেওয়ার যে আইনি ফাঁকফোকরগুলো ছিল, তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এই সংশোধনীর মূল বৈশিষ্ট্যই হবে—বিয়ের নিবন্ধনের জন্য সনাতন পদ্ধতির কাগজের সনদের বদলে বাধ্যতামূলকভাবে অনলাইন বা ডিজিটাল জন্ম নিবন্ধন রেকর্ড যাচাই করা। মূলত জালিয়াতির মাধ্যমে কাগজের ভুয়া জন্মসনদ তৈরি করে অপ্রাপ্তবয়স্ক বর-কনের আসল বয়স লুকানোর যে প্রবণতা সমাজে রয়েছে, তা স্থায়ীভাবে বন্ধ করতেই সরকার এই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে।

এর আগে প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যায় সংসদ সদস্য আবুল হাসনাত বলেন, ইউনিসেফের গ্লোবাল চাইল্ড ম্যারেজ ইনডেক্স ২০২৬ -এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিয়ের হার এখনো অনেক বেশি। আইনি দুর্বলতা এবং জন্ম নিবন্ধন রেকর্ডের জালিয়াতির সুযোগ নিয়ে দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে এখনও অপ্রাপ্তবয়স্কদের বিয়ে দেওয়ার ঘটনা ঘটছে, যা উদ্বেগজনক।

সংসদ সদস্যের এই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন আরও বলেন, গ্রামীণ ও দুর্গম অঞ্চলে অনেক সময় কেবল ধর্মীয় রীতিনীতি মেনে আনুষ্ঠানিক কোনো সরকারি নিবন্ধন ছাড়াই বিয়ে সম্পন্ন করা হয়। এর ফলে মাঠ পর্যায়ে এর সঠিক নজরদারি ও আইন প্রয়োগ করা প্রশাসনের জন্য বেশ কঠিন হয়ে পড়ে।

প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, শুধু আইন দিয়ে বাল্যবিয়ে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এটি সমাজ থেকে পুরোপুরি দূর করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য এবং স্থানীয় সরকারের প্রতিনিধিদের একসাথে মিলে একটি সমন্বিত ও শক্তিশালী সামাজিক প্রচেষ্টা গড়ে তুলতে হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত