নজর বিডি

যাত্রাবাড়ী ও মুগদায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে জোরদার ভূমিকা পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করেছে।

আজ ১৫ জুন (সোমবার) ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৪ জুন) থার্নার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— ইমরান হোসেন (৪০), রায়হান আহম্মেদ বাপ্পী (২১), মো. পারভেজ, রাকিব হাসান সজিব (৩৩), আবু তাহের, মো. শাহিন (৩০), মো. রবিউল (১৯), মো. ইব্রাহিম (২০), মো. নিরব (২২) এবং মো. রাজিব আহম্মেদ।

অন্যদিকে, মুগদা থানা পুলিশের আরেকটি দল একই দিনে (১৪ জুন) থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করে। মুগদা থানায় গ্রেফতারকৃতরা হলো— মো. তুষার (২২), মো. রফিকুল ইসলাম (২১), মো. সুজন (২৬), মো. আকাশ (২১), মো. জোহা (২২), মোসা. রুমা আক্তার (৩২), মো. শাহীন মিয়া (৩৬), মো. ফরিদ, মো. রাকিব (৩০), মো. মোবারক (২০), মো. আজিম (২০) এবং মো. মোনতাছির (১৮)।

উভয় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সংশ্লিষ্ট আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

বিষয় : নজরবিডি সংবাদ ডিএমপি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, যাত্রাবাড়ী থানা, মুগদা থানা, বিশেষ অভিযান, অপরাধী গ্রেফতার, আসামি গ্রেফতার, ঢাকা পুলিশ, ওয়ারেন্টভুক্ত আসামি DMP, Dhaka Metropolitan Police, Jatrabari Thana, Mugda Thana, Special Drive, Criminals Arrested, Police Raid, Dhaka News, Arrest Warrant

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

যাত্রাবাড়ী ও মুগদায় পুলিশের বিশেষ অভিযান: বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে জোরদার ভূমিকা পালন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এরই ধারাবাহিকতায় ডিএমপির যাত্রাবাড়ী ও মুগদা থানা পুলিশ পৃথক বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২২ জনকে গ্রেফতার করেছে।

আজ ১৫ জুন (সোমবার) ডিএমপির পক্ষ থেকে এই বিশেষ অভিযানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

যাত্রাবাড়ী থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৪ জুন) থার্নার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো— ইমরান হোসেন (৪০), রায়হান আহম্মেদ বাপ্পী (২১), মো. পারভেজ, রাকিব হাসান সজিব (৩৩), আবু তাহের, মো. শাহিন (৩০), মো. রবিউল (১৯), মো. ইব্রাহিম (২০), মো. নিরব (২২) এবং মো. রাজিব আহম্মেদ।

অন্যদিকে, মুগদা থানা পুলিশের আরেকটি দল একই দিনে (১৪ জুন) থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আরও ১২ জনকে গ্রেফতার করে। মুগদা থানায় গ্রেফতারকৃতরা হলো— মো. তুষার (২২), মো. রফিকুল ইসলাম (২১), মো. সুজন (২৬), মো. আকাশ (২১), মো. জোহা (২২), মোসা. রুমা আক্তার (৩২), মো. শাহীন মিয়া (৩৬), মো. ফরিদ, মো. রাকিব (৩০), মো. মোবারক (২০), মো. আজিম (২০) এবং মো. মোনতাছির (১৮)।

উভয় থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে পুলিশের নিয়মিত মামলার এজাহারনামীয় আসামি, আদালতের পরোয়ানাভুক্ত (ওয়ারেন্টভুক্ত) পলাতক আসামি এবং বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা রয়েছে।

গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে আজ সোমবার সংশ্লিষ্ট আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। নগরে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনে এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত