নজর বিডি

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার হামলায় আইনজীবীসহ আহত ৫

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক এক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা চালিয়ে এক আইনজীবীসহ একই ব্যবসায়ী পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী সাইফুল সাদেক বাবু বাদী হয়ে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আজ সোমবার (১৫ জুন) বিকেলে এই হামলার বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। তিনি লক্ষ্মীপুর বাজারের একজন ব্যবসায়ী এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তোফাজ্জলের দুই ছেলে মো. মিনহাজ ও আবরারুল হক মাহিন উপস্থিত ছিলেন।

অভিযুক্ত সাকিব হোসেন লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাঞ্চানগর এলাকার সাহেদ পাটওয়ারীর ছেলে। মামলায় অন্য অভিযুক্তরা হলেন—মনির হোসেন, তার ছেলে এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন মো. হাসান এবং অজ্ঞাতনামা আরও ১২ জন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঞ্চানগর এলাকার ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের সঙ্গে মনির হোসেনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ জুন সকালে তোফাজ্জলের একটি নির্মাণাধীন ভবন জোরপূর্বক দখলের চেষ্টা করে অভিযুক্তরা।

এ সময় তোফাজ্জলের পরিবার বাধা দিলে সাবেক ছাত্রদল নেতা সাকিবের নেতৃত্বে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। চিৎকার শুনে প্রতিবেশি আইনজীবী সাইফুল সাদেক বাবু বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্তরা তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শহরের উত্তর তেমুহনী এলাকায় ফের তাদের ওপর ওত পেতে থাকা অভিযুক্তরা দ্বিতীয় দফায় হামলা চালায়।

এদিকে এই ঘটনায় পাল্টাপাল্টি মামলার অভিযোগও উঠেছে। এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী স্থানীয় কিশোর ইমন হোসেন অভিযোগ করে বলে, "আমি ঘটনার সময় ওই এলাকায় বা ঘটনাস্থলে ছিলামই না। এরপরও মনিরের স্ত্রী যে পাল্টা মামলা করেছেন, সেখানে আমার বয়স বাড়িয়ে আমাকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে।"

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, "সাবেক ছাত্রদল নেতা সাকিবের রাজনৈতিক দাপট ও নেতৃত্বে আমাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এখন মামলা করায় তারা আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই।"

এ বিষয়ে জানতে অভিযুক্ত মনির হোসেন ও সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, "আইনজীবী সাইফুল সাদেক বাবুর মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।"

বিষয় : নজরবিডি সংবাদ লক্ষ্মীপুর সংবাদ, ছাত্রদল নেতার হামলা, আইনজীবী আহত, জমি নিয়ে বিরোধ, লক্ষ্মীপুর সদর থানা, লক্ষ্মীপুর ক্রাইম নিউজ, আঞ্চলিক খবর, সংবাদ সম্মেলন Lakshmipur news, Chatradal leader attack, Lawyer injured, Land dispute, Lakshmipur Sadar Thana, Lakshmipur crime news, Bangladesh police raid, Regional updates

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

লক্ষ্মীপুরে সাবেক ছাত্রদল নেতার হামলায় আইনজীবীসহ আহত ৫

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সাবেক এক ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা চালিয়ে এক আইনজীবীসহ একই ব্যবসায়ী পরিবারের ৫ জনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী সাইফুল সাদেক বাবু বাদী হয়ে সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনসহ ১৭ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

আজ সোমবার (১৫ জুন) বিকেলে এই হামলার বিচার এবং নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী তোফাজ্জল হোসেন। তিনি লক্ষ্মীপুর বাজারের একজন ব্যবসায়ী এবং পৌর শহরের বাঞ্চানগর এলাকার বাসিন্দা। সংবাদ সম্মেলনে তোফাজ্জলের দুই ছেলে মো. মিনহাজ ও আবরারুল হক মাহিন উপস্থিত ছিলেন।

অভিযুক্ত সাকিব হোসেন লক্ষ্মীপুর পৌর ছাত্রদলের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাঞ্চানগর এলাকার সাহেদ পাটওয়ারীর ছেলে। মামলায় অন্য অভিযুক্তরা হলেন—মনির হোসেন, তার ছেলে এপার হোসেন, শরীফ হোসেন, স্বজন মো. হাসান এবং অজ্ঞাতনামা আরও ১২ জন।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঞ্চানগর এলাকার ব্যবসায়ী তোফাজ্জল হোসেনের সঙ্গে মনির হোসেনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ১৩ জুন সকালে তোফাজ্জলের একটি নির্মাণাধীন ভবন জোরপূর্বক দখলের চেষ্টা করে অভিযুক্তরা।

এ সময় তোফাজ্জলের পরিবার বাধা দিলে সাবেক ছাত্রদল নেতা সাকিবের নেতৃত্বে তাদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালানো হয়। চিৎকার শুনে প্রতিবেশি আইনজীবী সাইফুল সাদেক বাবু বাধা দিতে এগিয়ে গেলে অভিযুক্তরা তাকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শহরের উত্তর তেমুহনী এলাকায় ফের তাদের ওপর ওত পেতে থাকা অভিযুক্তরা দ্বিতীয় দফায় হামলা চালায়।

এদিকে এই ঘটনায় পাল্টাপাল্টি মামলার অভিযোগও উঠেছে। এসএসসি পরীক্ষার ফলপ্রার্থী স্থানীয় কিশোর ইমন হোসেন অভিযোগ করে বলে, "আমি ঘটনার সময় ওই এলাকায় বা ঘটনাস্থলে ছিলামই না। এরপরও মনিরের স্ত্রী যে পাল্টা মামলা করেছেন, সেখানে আমার বয়স বাড়িয়ে আমাকে অন্যায়ভাবে আসামি করা হয়েছে।"

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, "সাবেক ছাত্রদল নেতা সাকিবের রাজনৈতিক দাপট ও নেতৃত্বে আমাদের ওপর এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। এখন মামলা করায় তারা আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। আমরা প্রশাসনের কাছে এই সন্ত্রাসী হামলার সুষ্ঠু বিচার চাই।"

এ বিষয়ে জানতে অভিযুক্ত মনির হোসেন ও সাবেক ছাত্রদল নেতা সাকিব হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন বলেন, "আইনজীবী সাইফুল সাদেক বাবুর মামলা দায়েরের পরপরই আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চালানো হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্তরা আত্মগোপনে থাকায় এখনো তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাদের দ্রুত আইনের আওতায় আনতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত