নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সিএমপির অধীনস্থ ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৮ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ ১৫ জুন (সোমবার) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

সরকারি আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলমকে। অন্যদিকে, কর্ণফুলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে।

একই আদেশে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করে তাঁর জায়গায় খুলশী থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হককে।

এছাড়া, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে এবং তাঁর স্থলে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে। চান্দগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।

সিএমপি কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ইতিমধ্যে এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সকল উপ-পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানা ও বিভাগসহ প্রশাসনের মোট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সিএমপির ৫ থানায় নতুন ওসি, ৮ পরিদর্শক বদলি

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) বড় ধরনের রদবদল করা হয়েছে। সিএমপির অধীনস্থ ৫টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) মোট ৮ জন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি ও পদায়ন করা হয়েছে।

আজ ১৫ জুন (সোমবার) সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলি ও পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়।

সরকারি আদেশ অনুযায়ী, ডবলমুরিং থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন খানকে সিটিএসবিতে বদলি করা হয়েছে এবং তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে কর্ণফুলী থানার ওসি শাহীনূর আলমকে। অন্যদিকে, কর্ণফুলী থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সিটিএসবির নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাজী মাসুদ ইবনে আনোয়ারকে।

একই আদেশে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমানকে সিটিএসবিতে বদলি করে তাঁর জায়গায় খুলশী থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সিটিএসবির পরিদর্শক মোজাম্মেল হককে।

এছাড়া, চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আজাদকে ডিবি-দক্ষিণে বদলি করা হয়েছে এবং তাঁর স্থলে চান্দগাঁও থানার ওসি মো. নূর হোসেন মামুনকে চকবাজার থানার দায়িত্ব দেওয়া হয়েছে। চান্দগাঁও থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে ডিবি-দক্ষিণের নিরস্ত্র পুলিশ পরিদর্শক জসিম উদ্দিনকে।

সিএমপি কমিশনারের কার্যালয় থেকে জানানো হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। ইতিমধ্যে এই আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার, সকল উপ-পুলিশ কমিশনার, সংশ্লিষ্ট থানা ও বিভাগসহ প্রশাসনের মোট ১১টি গুরুত্বপূর্ণ দপ্তরে পাঠানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত