দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার ব্র্যান্ড হিসেবে নতুন এক অনন্য মাইলফলক ছুঁয়েছে বিশ্বখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক (TP-Link)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যেই তাদের রাউটার বিক্রির মোট সংখ্যা ৩ কোটির সীমা অতিক্রম করেছে।
রোববার (১৭ মে) রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের তথ্য জানানো হয়। জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে টিপি-লিংকের বাংলাদেশি পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতেও নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে টিপি-লিংক। ৩ কোটি রাউটার বিক্রির এই অভাবনীয় অর্জন বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক এবং এটি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে টিপি-লিংকের স্থানীয় অংশীদারদের পক্ষ থেকে বাংলাদেশে নিজস্ব উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান বলেন, ব্যবসায়িক ভলিউম ও বিশাল চাহিদার কথা বিবেচনায় নিলে বাংলাদেশে সরাসরি উৎপাদন কার্যক্রম শুরু করা অত্যন্ত লাভজনক হতে পারে। তবে এ জন্য সরকারের নীতিগত সহযোগিতা ও উৎপাদনবান্ধব নীতিমালার প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং সম্প্রতি বাংলাদেশ সফর করে স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম শুরু করার বিভিন্ন দিক ও সম্ভাবনা পর্যালোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে অনুকূল পরিবেশ ও সুবিধা পেলে দেশে দ্রুতই উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গ্রাহকদের জন্য ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে টিপি-লিংক। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের এই অবিচল আস্থাই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে রাউটারের পাশাপাশি টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও আধুনিক প্রযুক্তিপণ্যের পরিচিতি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উন্নত এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআইভিত্তিক নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’, স্মার্ট হোম পণ্য ‘ট্যাপো’ এবং বাজেট-বান্ধব হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’।
বিষয় : নজরবিডি সংবাদ টিপি-লিংক, রাউটার বাংলাদেশ, সবচেয়ে বেশি বিক্রিত রাউটার, এক্সেল টেকনোলজিস, লিন ওয়াং, ওয়াইফাই রাউটার, তথ্যপ্রযুক্তি সংবাদ, টেক নিউজ বাংলাদেশ, ১ গোল ১ নেটওয়ার্ক TP-Link Bangladesh, Top Selling Router, Excel Technologies, Lin Wang, WiFi Router BD, Tech News Bangladesh, TP-Link 3 Crore Milestone, Smart Home Tapo

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
দেশের বাজারে সবচেয়ে বেশি বিক্রিত রাউটার ব্র্যান্ড হিসেবে নতুন এক অনন্য মাইলফলক ছুঁয়েছে বিশ্বখ্যাত নেটওয়ার্কিং ব্র্যান্ড টিপি-লিংক (TP-Link)। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বাংলাদেশে ইতিমধ্যেই তাদের রাউটার বিক্রির মোট সংখ্যা ৩ কোটির সীমা অতিক্রম করেছে।
রোববার (১৭ মে) রাজধানীর একটি রিসোর্টে আয়োজিত ‘এক্সপার্ট মিটআপ ও ক্যাম্পেইন লঞ্চিং’ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সাফল্যের তথ্য জানানো হয়। জমকালো এই অনুষ্ঠানের আয়োজন করে টিপি-লিংকের বাংলাদেশি পরিবেশক এক্সেল টেকনোলজিস লিমিটেড।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিপি-লিংক প্রাইভেট লিমিটেড (সার্ক)-এর ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং বলেন, বাংলাদেশের প্রত্যন্ত এলাকাতেও নির্ভরযোগ্য ও দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে টিপি-লিংক। ৩ কোটি রাউটার বিক্রির এই অভাবনীয় অর্জন বাংলাদেশের মানুষের আস্থার প্রতীক এবং এটি গ্রাহকদের প্রতি প্রতিষ্ঠানটির দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
অনুষ্ঠানে টিপি-লিংকের স্থানীয় অংশীদারদের পক্ষ থেকে বাংলাদেশে নিজস্ব উৎপাদন কারখানা স্থাপনের সম্ভাবনার বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হয়। এক্সেল টেকনোলজিস লিমিটেডের নির্বাহী পরিচালক টিপু সুলতান বলেন, ব্যবসায়িক ভলিউম ও বিশাল চাহিদার কথা বিবেচনায় নিলে বাংলাদেশে সরাসরি উৎপাদন কার্যক্রম শুরু করা অত্যন্ত লাভজনক হতে পারে। তবে এ জন্য সরকারের নীতিগত সহযোগিতা ও উৎপাদনবান্ধব নীতিমালার প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, টিপি-লিংকের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং সম্প্রতি বাংলাদেশ সফর করে স্থানীয়ভাবে উৎপাদন কার্যক্রম শুরু করার বিভিন্ন দিক ও সম্ভাবনা পর্যালোচনা করেছেন। সরকারের পক্ষ থেকে অনুকূল পরিবেশ ও সুবিধা পেলে দেশে দ্রুতই উৎপাদন শুরু করা সম্ভব হতে পারে।
আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে গ্রাহকদের জন্য ‘১ গোল ১ নেটওয়ার্ক’ নামে একটি বিশেষ ক্যাম্পেইন চালু করেছে টিপি-লিংক। অনুষ্ঠানে এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা বলেন, গ্রাহক ও ব্যবসায়িক অংশীদারদের এই অবিচল আস্থাই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে রাউটারের পাশাপাশি টিপি-লিংকের বিভিন্ন সাব-ব্র্যান্ড ও আধুনিক প্রযুক্তিপণ্যের পরিচিতি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে উন্নত এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং সলিউশন ‘ওমাদা’, এআইভিত্তিক নিরাপত্তা ক্যামেরা ‘ভিজি’, স্মার্ট হোম পণ্য ‘ট্যাপো’ এবং বাজেট-বান্ধব হোম নেটওয়ার্কিং ব্র্যান্ড ‘মার্কোসিস’।

আপনার মতামত লিখুন