নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০২ জুন ২০২৬

কক্সবাজারে এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

দলীয় ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নওশাবা মুকতার সিয়ামকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) এনসিপির কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা কমিটি এই নোটিশ জারি করে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেত্রী নওশাবা মুকতার সিয়ামের একটি ভিডিও কল নিয়ে একাধিক বিতর্কিত সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ ও ভিডিও ক্লিপ জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দলের সাংগঠনিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছে জেলা কমিটি।

এ বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হোছাইনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলের একজন দায়িত্বশীল পদধারী হিসেবে তার কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রত্যাশিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির কারণে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে প্রাথমিকভাবে স্পষ্ট প্রতীয়মান হয়েছে।

নোটিশে নওশাবা মুকতার সিয়ামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলের শৃঙ্খলা রক্ষার্থে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়।

বিষয় : নজরবিডি সংবাদ জাতীয় নাগরিক পার্টি, এনসিপি কক্সবাজার, নওশাবা মুকতার সিয়াম, কারণ দর্শানোর নোটিশ, শো-কজ, দলীয় শৃঙ্খলা, কক্সবাজার রাজনীতি, অপরাধ ও শৃঙ্খলা National Nagorik Party, NCP Cox's Bazar, Naushaba Muktar Siam, Show Cause Notice, Party Discipline, Cox's Bazar News, Political News Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

কক্সবাজারে এনসিপি নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

দলীয় ভাবমূর্তি ও সাংগঠনিক মর্যাদা ক্ষুণ্ন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক নওশাবা মুকতার সিয়ামকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়া হয়েছে।

সোমবার (১ জুন) এনসিপির কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক শৃঙ্খলা কমিটি এই নোটিশ জারি করে।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি নেত্রী নওশাবা মুকতার সিয়ামের একটি ভিডিও কল নিয়ে একাধিক বিতর্কিত সংবাদ প্রকাশিত হয়। এসব সংবাদ ও ভিডিও ক্লিপ জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং দলের সাংগঠনিক ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করছে জেলা কমিটি।

এ বিষয়ে সাংগঠনিক শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মুহাম্মদ হোছাইনের স্বাক্ষরিত নোটিশে বলা হয়, দলের একজন দায়িত্বশীল পদধারী হিসেবে তার কর্মকাণ্ড দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়া প্রত্যাশিত। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলির কারণে দলের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে প্রাথমিকভাবে স্পষ্ট প্রতীয়মান হয়েছে।

নোটিশে নওশাবা মুকতার সিয়ামকে আগামী তিন কার্যদিবসের মধ্যে লিখিতভাবে সন্তোষজনক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় দলের শৃঙ্খলা রক্ষার্থে তার বিরুদ্ধে স্থায়ী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও উল্লেখ করা হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত