নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

জনগণের আস্থার প্রতিদান দিতে হবে বিএনপির নেতাকর্মীদের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

নির্বাচনে দেশের জনগণ বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে অভূতপূর্ব আস্থা রেখেছেন, তার সঠিক প্রতিদান দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিগত স্বৈরাচারী সরকারের পতন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, "এই পতন প্রমাণ করেছে যে, ধমকিয়ে, পিটিয়ে বা জোর-জুলুম করে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। পতিত সরকার জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তাদের দলবল নিয়ে এমনভাবে পালিয়ে যেতে হয়েছে যে, ইচ্ছে করলেও তারা আর ফিরতে পারছে না। বিএনপি সেটা চায় না। বিএনপি চায় সুন্দর, সুস্থ ও সহনশীল গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।"

তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় একটি রাজনৈতিক দল অপপ্রচার চালিয়েছিল যে বিএনপি শেষ হয়ে গেছে, তারেক রহমান নাই হয়ে গেছেন। কিন্তু সব গুজব মিথ্যা প্রমাণ করে জনসাধারণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করেছে। ফলে নেতাকর্মীদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও গণতন্ত্র ধ্বংসের নানা বিষয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকের রিজার্ভ খালি করে রেখে গেছে, অর্থনীতিকে দেউলিয়া করে গেছে। সেখান থেকে এই অর্থনীতিকে উন্নতির শিখরে নিতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। এটা কোনো সহজ কাজ নয়।"

"ক্ষমতায় এসেছি মানে আপনাদের দায়িত্ব আরও বেড়েছে। ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করুন।" — দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

মন্ত্রী জানান, বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস। এই স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

ঠাকুরগাঁও জেলার উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সড়ক, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।"

ভুল্লী থানা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় জেলা-উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।

বিষয় : নজরবিডি সংবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি, ঠাকুরগাঁও, ভুল্লী উপজেলা, তারেক রহমান, স্থানীয় সরকার মন্ত্রী, জাতীয় রাজনীতি, বিএনপি সরকার, বাংলাদেশের অর্থনীতি Mirza Fakhrul Islam Alamgir, BNP, Thakurgaon, Bhulli Upazila, Tarique Rahman, LGRD Minister, National Politics, BNP Government, Bangladesh Economy

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জনগণের আস্থার প্রতিদান দিতে হবে বিএনপির নেতাকর্মীদের

প্রকাশের তারিখ : ০৪ জুন ২০২৬

featured Image

নির্বাচনে দেশের জনগণ বিএনপি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি যে অভূতপূর্ব আস্থা রেখেছেন, তার সঠিক প্রতিদান দিতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (৩ জুন) বিকেলে ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভুল্লী উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন শেষে কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিগত স্বৈরাচারী সরকারের পতন থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, "এই পতন প্রমাণ করেছে যে, ধমকিয়ে, পিটিয়ে বা জোর-জুলুম করে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। পতিত সরকার জোর করে ক্ষমতায় থাকতে গিয়ে তাদের দলবল নিয়ে এমনভাবে পালিয়ে যেতে হয়েছে যে, ইচ্ছে করলেও তারা আর ফিরতে পারছে না। বিএনপি সেটা চায় না। বিএনপি চায় সুন্দর, সুস্থ ও সহনশীল গণতান্ত্রিক রাষ্ট্র। আমরা উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই।"

তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় একটি রাজনৈতিক দল অপপ্রচার চালিয়েছিল যে বিএনপি শেষ হয়ে গেছে, তারেক রহমান নাই হয়ে গেছেন। কিন্তু সব গুজব মিথ্যা প্রমাণ করে জনসাধারণ বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় বিজয়ী করেছে। ফলে নেতাকর্মীদের দায়িত্ব এখন অনেক বেড়ে গেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের অপকর্ম ও গণতন্ত্র ধ্বংসের নানা বিষয় তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, "তারা দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংকের রিজার্ভ খালি করে রেখে গেছে, অর্থনীতিকে দেউলিয়া করে গেছে। সেখান থেকে এই অর্থনীতিকে উন্নতির শিখরে নিতে আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে। এটা কোনো সহজ কাজ নয়।"

"ক্ষমতায় এসেছি মানে আপনাদের দায়িত্ব আরও বেড়েছে। ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করুন।" — দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মির্জা ফখরুল

মন্ত্রী জানান, বর্তমান সরকারের বয়স মাত্র তিন মাস। এই স্বল্প সময়ের মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু করেছেন।

ঠাকুরগাঁও জেলার উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, "ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে রুহিয়া ও ভূল্লীকে উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া জেলায় মেডিকেল কলেজ স্থাপন ও পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কার্যক্রম শুরু হয়েছে। পরিত্যক্ত বিমানবন্দরটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং সড়ক, মসজিদ, মাদ্রাসা ও মন্দিরের অবকাঠামোগত উন্নয়নে নানা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।"

ভুল্লী থানা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও দলীয় জেলা-উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত