চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, "যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেন, তারা সবাই একটি পরিবার।
আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না।" যেকোনো মূল্যে দলের ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়ার মানুষের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া ফলাহাজীর বাড়ি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে দলের ভেতর লুকিয়ে থাকা অপকর্মকারীদের কঠোর বার্তা দেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন:
"নেতৃত্বের আড়ালে থেকে যারা এখনো চালের ডাকাতি, টিন চুরি, চাঁদাবাজি কিংবা অবৈধ বালু ও ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। বিগত তিন মাসেও যারা বহাল তবিয়তে এসব অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের প্রতিহত করার দায়িত্ব সাধারণ জনগণের। আইনের ঊর্ধ্বে কেউ নন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।"
বেতাগী ইউনিয়ন বিএনপির নেতা মো. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মো. ইসহাক, যিনি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অধ্যাপক কুতুব উদ্দিন বাহার (আহ্বায়ক, উপজেলা বিএনপি), অধ্যাপক ইউনুছ চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), অধ্যাপক আজম খান (সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি), লায়ন শওকত আলী নূর (সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি), জাহাঙ্গীর আলম (সাবেক চেয়ারম্যান, বেতাগী ইউনিয়ন), মো. হারুন (সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি)
বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সোলেমান কালু ও মো. ইলিয়াসের যৌথ সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিষয় : নজরবিডি সংবাদ হুম্মাম কাদের চৌধুরী, রাঙ্গুনিয়া বিএনপি, জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী, চট্টগ্রাম রাজনীতি, বিএনপি নিউজ, চট্টগ্রাম-৭, রাঙ্গুনিয়া নিউজ, রাজনৈতিক সভা Hummam Quader Chowdhury, Rangunia BNP, Ziaur Rahman Death Anniversary, Chittagong Politics, BNP News, Chittagong-7, Rangunia News, Political Meeting

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, "যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করেন, তারা সবাই একটি পরিবার।
আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে কোনো লাভ হবে না।" যেকোনো মূল্যে দলের ঐক্য বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে রাঙ্গুনিয়ার মানুষের সুরক্ষায় কাজ করার আহ্বান জানান।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আয়োজিত এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার বেতাগী ইউনিয়নের ঢেমিরছড়া ফলাহাজীর বাড়ি প্রাঙ্গণে এই সভার আয়োজন করা হয়।
বক্তব্যে দলের ভেতর লুকিয়ে থাকা অপকর্মকারীদের কঠোর বার্তা দেন হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন:
"নেতৃত্বের আড়ালে থেকে যারা এখনো চালের ডাকাতি, টিন চুরি, চাঁদাবাজি কিংবা অবৈধ বালু ও ড্রেজার ব্যবসার সঙ্গে জড়িত, তাদের সবাইকে চিহ্নিত করা হয়েছে। বিগত তিন মাসেও যারা বহাল তবিয়তে এসব অপকর্ম চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাদের প্রতিহত করার দায়িত্ব সাধারণ জনগণের। আইনের ঊর্ধ্বে কেউ নন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।"
বেতাগী ইউনিয়ন বিএনপির নেতা মো. খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সংগঠক ও সাবেক ছাত্রদল নেতা মো. ইসহাক, যিনি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানেও ছিলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অধ্যাপক কুতুব উদ্দিন বাহার (আহ্বায়ক, উপজেলা বিএনপি), অধ্যাপক ইউনুছ চৌধুরী (সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি), অধ্যাপক আজম খান (সাবেক যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি), লায়ন শওকত আলী নূর (সাবেক আহ্বায়ক, উপজেলা বিএনপি), জাহাঙ্গীর আলম (সাবেক চেয়ারম্যান, বেতাগী ইউনিয়ন), মো. হারুন (সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি)
বিএনপি নেতা আহমদ বশর, নুরুল আলম, নিজামুল হক চৌধুরী তপন, সোলেমান কালু ও মো. ইলিয়াসের যৌথ সঞ্চালনায় সভায় উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন