নজর বিডি

সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের যুব ও ছাত্রনেতাসহ ২ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই শীর্ষস্থানীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) সোনারগাঁও থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. দেলোয়ার হোসেন মেম্বর (৫৫): তিনি সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি মারুফদী গ্রামের মৃত কালু বেপারী ও আছিয়া বেগমের ছেলে। ২. নাজমুল ইসলাম টিটু (৩৪): তিনি নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পরমেশ্বর্দী গ্রামের মৃত ডাক্তার ইসমাইল ও নাজমা আক্তারের ছেলে।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বিশেষ নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

থানা প্রশাসন জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ সোনারগাঁও নিউজ, নারায়ণগঞ্জ পুলিশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাস বিরোধী আইন, সোনারগাঁও থানা, নারায়ণগঞ্জ নিউজ, অপরাধ সংবাদ Sonargaon News, Narayanganj Police, Awami League Leaders Arrested, Ban Organization, Anti Terrorism Act, Sonargaon Thana, Narayanganj News, Crime News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক লীগের যুব ও ছাত্রনেতাসহ ২ জন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই শীর্ষস্থানীয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার (৫ জুন) সোনারগাঁও থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: ১. দেলোয়ার হোসেন মেম্বর (৫৫): তিনি সনমান্দী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তিনি মারুফদী গ্রামের মৃত কালু বেপারী ও আছিয়া বেগমের ছেলে। ২. নাজমুল ইসলাম টিটু (৩৪): তিনি নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি পরমেশ্বর্দী গ্রামের মৃত ডাক্তার ইসমাইল ও নাজমা আক্তারের ছেলে।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বিশেষ নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ারের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

থানা প্রশাসন জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনার সুনির্দিষ্ট অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 

আসামিদের বিরুদ্ধে ইতিমধ্যে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আজ তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত