বনাঞ্চল ধ্বংস করে ইন্ডাস্ট্রি বা শিল্পকারখানা গড়ার উদ্যোগ নেওয়া ব্যক্তিই আমাদের পরিবেশমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, "যিনি বনাঞ্চল ধ্বংসের উদ্যোক্তা, তিনিই যদি আমাদের পরিবেশমন্ত্রী হন, তাহলে আগামী পাঁচ বছরে দেশের পরিবেশের কী অবস্থা হবে, তা এখান থেকেই সহজে অনুমান করা যায়।"
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শনিবার (৬ জুন) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী পরিবেশবিষয়ক কর্মসূচির ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সরকারের পরিবেশবিষয়ক নীতি ও অবস্থানের তীব্র সমালোচনা করে আসিফ মাহমুদ বলেন, "বর্তমান সরকারের পলিসিতে পরিবেশ কখনোই অগ্রাধিকার (প্রায়োরিটি) পায় না। এই সরকার যদি পরিবেশ রক্ষায় সঠিক কাজ না করে, তবে ৫ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য এবং পুরো দেশের জন্য আরও বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক দল হিসেবে তাদের হয়তো এই মুহূর্তে বড় কিছু করার সুযোগ নেই, তবে পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই তারা এই কর্মসূচি হাতে নিয়েছেন।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর এনসিপির আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সপ্তাহব্যাপী বিশেষ কর্মসূচির ঘোষণা দেন। তিনি জানান, ৬ জুন থেকে ১২ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ঢাকাজুড়ে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা হবে।
এর অংশ হিসেবে ঢাকার ২০টি স্কুলে ২০০টি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে। এছাড়াও পরিবেশের দখল, দূষণ ও দাহ রোধে আমাদের করণীয় নিয়ে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন