স্বাস্থ্যখাতে যোগ্য ও অভিজ্ঞ ডাক্তারদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা এ সরকারের স্পষ্টত ফ্যাসিবাদের নীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন।
রোববার (৭ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, "মূল দায়িত্ব বাদ দিয়ে স্বাস্থ্য খাতে রাজনীতি করবেন, তা হতে দেওয়া যাবে না। যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা স্পষ্টত ফ্যাসিবাদের নীতি। এই ফ্যাসিবাদী নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত চালাতে পারবেন না।"
তিনি বর্তমান প্রশাসনকে হুঁশিয়ার করে আরও বলেন:
"শহীদদের রক্ত আর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশে কোনো ভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা বরদাশত করা হবে না। যারা অতীতে জনগণের ওপর জুলুম করেছে এবং স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুন বাংলাদেশে জনগণ একটি বৈষম্যহীন ও স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যাশা করে।"
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর জামায়াত মেডিকেল বিভাগের থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান দেশের স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "বিশ্বের উন্নত দেশগুলোতে মোট বাজেটের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হয়। অথচ আমাদের দেশে এই সংবেদনশীল খাতে বরাদ্দ মাত্র দুই থেকে তিন শতাংশ, যা জিডিপির (GDP) তুলনায় এক শতাংশেরও নিচে।"
তিনি আরও মন্তব্য করেন, একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতি গঠন করতে হলে সবার আগে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। দেশে চলমান অস্থিরতা ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে স্বাস্থ্য খাতকে সবার আগে সঠিক ও দুর্নীতিমুক্ত পথে ফিরিয়ে আনা জরুরি।
উক্ত মানববন্ধনে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিষয় : নজরবিডি সংবাদ মোহাম্মদ সেলিম উদ্দীন, ঢাকা মহানগর উত্তর জামায়াত, স্বাস্থ্যখাতে দুর্নীতি, জামায়াতের মানববন্ধন, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, বাংলাদেশের রাজনীতি, জামায়াতে ইসলামী, স্বাস্থ্য বাজেট Mohammad Selim Uddin, Jamaat e Islami Bangladesh, Health Sector Corruption, Jamaat Protest Dhaka, Shaheed Suhrawardy Medical College, Bangladesh Politics 2026, Bangladesh News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
স্বাস্থ্যখাতে যোগ্য ও অভিজ্ঞ ডাক্তারদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা এ সরকারের স্পষ্টত ফ্যাসিবাদের নীতি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দীন।
রোববার (৭ জুন) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে ঢাকা মহানগর উত্তর জামায়াত আয়োজিত এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷
প্রধান অতিথির বক্তব্যে সেলিম উদ্দিন বলেন, "মূল দায়িত্ব বাদ দিয়ে স্বাস্থ্য খাতে রাজনীতি করবেন, তা হতে দেওয়া যাবে না। যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকদের অবমূল্যায়ন করে দুর্নীতিবাজ ও অযোগ্যদের গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে, যা স্পষ্টত ফ্যাসিবাদের নীতি। এই ফ্যাসিবাদী নীতি নিয়ে আপনারা স্বাস্থ্য খাত চালাতে পারবেন না।"
তিনি বর্তমান প্রশাসনকে হুঁশিয়ার করে আরও বলেন:
"শহীদদের রক্ত আর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর দেশে কোনো ভাবেই ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসনের অপচেষ্টা বরদাশত করা হবে না। যারা অতীতে জনগণের ওপর জুলুম করেছে এবং স্বাস্থ্য খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, তাদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নতুন বাংলাদেশে জনগণ একটি বৈষম্যহীন ও স্বচ্ছ স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যাশা করে।"
মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর জামায়াত মেডিকেল বিভাগের থানা আমির ডা. এসএম খালিদুজ্জামান দেশের স্বাস্থ্য খাতের বাজেট বরাদ্দের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, "বিশ্বের উন্নত দেশগুলোতে মোট বাজেটের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ স্বাস্থ্য খাতের জন্য বরাদ্দ রাখা হয়। অথচ আমাদের দেশে এই সংবেদনশীল খাতে বরাদ্দ মাত্র দুই থেকে তিন শতাংশ, যা জিডিপির (GDP) তুলনায় এক শতাংশেরও নিচে।"
তিনি আরও মন্তব্য করেন, একটি সমৃদ্ধ ও শক্তিশালী জাতি গঠন করতে হলে সবার আগে মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা প্রয়োজন। দেশে চলমান অস্থিরতা ও সামাজিক অবক্ষয় থেকে মুক্তি পেতে স্বাস্থ্য খাতকে সবার আগে সঠিক ও দুর্নীতিমুক্ত পথে ফিরিয়ে আনা জরুরি।
উক্ত মানববন্ধনে রাজধানীর বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন