জামালপুরের মাদারগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (৮ জুন) রাতে মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান রতনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। বহিষ্কৃত সোহেল রানা ৩নং গুনারীতলা ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক ছিলেন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, একাধিকবার সতর্ক করা সত্ত্বেও সোহেল রানা দলীয় শৃঙ্খলা পরিপন্থি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাঁর প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ বাতিল করা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার (৭ জুন) সন্ধ্যায় গুনারীতলার জোড়খালী এনপুর বাজার এলাকায় ঢাকাগামী একটি বাসের চালককে মারধরের ঘটনা ঘটে। এ সময় উপজেলা ছাত্রদলের কর্মী বিজয় আহমেদ বাসটি ছেড়ে দেওয়ার অনুরোধ করলে সোহেল রানার সাথে তাঁর বাগবিতণ্ডা হয়।
একপর্যায়ে বিজয়কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ ওঠে সোহেল রানার বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে প্রায় সাড়ে ২৫ ঘণ্টা ঢাকাগামীসহ দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন পরিবহন শ্রমিকরা।
পরবর্তীতে সোমবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO) সুমন চৌধুরী, মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় এবং উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথে পরিবহন শ্রমিক প্রতিনিধিদের এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসের প্রেক্ষিতে শ্রমিকরা বাস চলাচল স্বাভাবিক করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন