প্রধানমন্ত্রীর উদ্যোগে বাস্তবায়নাধীন “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর অংশ হিসেবে নারায়ণগঞ্জে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (UNO) এস এম ফয়েজ উদ্দিন।
নারায়ণগঞ্জ সদর উপজেলা এলজিইডি প্রকৌশলী ইয়াসির আরাফাতের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা এই দূরদর্শী উদ্যোগের প্রশংসা করে বলেন, ব্যাপক বৃক্ষরোপণ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় যুগান্তকারী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী ১৮০ দিনের মধ্যে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ২,০০০টি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্য বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও এলজিইডি সমন্বিতভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি স্থাপনা, সড়কের পাশে এবং উন্মুক্ত স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করবে।
অনুষ্ঠান শেষে একটি সবুজ ও জলবায়ু-সহনশীল বাংলাদেশ গঠনে সবাইকে বৃক্ষ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন