নজর বিডি
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১০ জুন) দুপুরে সংসদে বিরোধীদলীয় নেতা কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ডও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, দেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা, জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেটের প্রশংসা এবং অভিবাসন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুও উপস্থিত ছিলেন।

বিষয় : নজরবিডি সংবাদ বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামী, ডা. শফিকুর রহমান, ব্রিটিশ হাইকমিশনার, সারাহ কুক, সংসদ, ঢাকা, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ, জাতীয় বাজেট, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক, অভিবাসন, সংসদীয় গণতন্ত্র Opposition Leader, Jamaat-e-Islami, Dr. Shafiqul Rahman, British High Commissioner, Sarah Cook, Parliament, Dhaka, Bilateral Trade, Investment, National Budget, Political Situation, Economic Situation, Friendly Relations, Bangladesh-UK Relations, Immigration, Parliamentary Democracy

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (১০ জুন) দুপুরে সংসদে বিরোধীদলীয় নেতা কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাৎ বৈঠকে ব্রিটিশ হাইকমিশনের হেড অব পলিটিক্যাল টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) কেট ওয়ার্ডও উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাৎটি অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে জাতীয় নির্বাচন পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় বাজেট, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা এবং বাংলাদেশ-যুক্তরাজ্যের সম্পর্কের বিভিন্ন দিকসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করা হয়।

বৈঠকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র শক্তিশালী করা, দেশের উন্নয়নে যুক্তরাজ্যের ভূমিকার প্রশংসা, জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেটের প্রশংসা এবং অভিবাসন প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। উভয় পক্ষ ভবিষ্যতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য এবং পারস্পরিক সহযোগিতা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াতের আমিরের সঙ্গে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের সদস্য আলী আহমাদ মাবরুও উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত