ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
গতকাল বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর চীনা দূতাবাসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে এই বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে।
তিনি উল্লেখ করেন, "বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর এবং অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।"
সৈয়দ এহসানুল হুদা আরও বলেন, এই ধারাবাহিকতায় চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের, বিশেষ করে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক আলাদা গুরুত্ব বহন করে। আসন্ন উচ্চপর্যায়ের সফর ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।
বিদ্যমান এই সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

আপনার মতামত লিখুন