প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, গান ও নাটকসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন সামাজিক অপরাধ যখন বাড়ছে, তখন পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তা না করে প্রাথমিক বিদ্যালয়ে নাচ, গান ও নাটকের মতো বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ দাবি করেন, প্রাথমিক শিক্ষা কারিকুলামে এসব বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের এক ভিন্ন সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তারা বলেন, “শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হোক তা আমরাও চাই। তবে কোনোভাবেই পশ্চিমা বা ভিনদেশী অপসংস্কৃতি এখানে মেনে নেওয়া হবে না। এদেশের সচেতন অভিভাবকগণ তা কখনো সমর্থন করবেন না।”
নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ধরনের অপসাংস্কৃতিক আগ্রাসনের পুরনো বন্দোবস্ত আর চলবে না। এ বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার দায়িত্বশীল তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার ও আসমাউল হুসনা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
বিষয় : নজরবিডি সংবাদ বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস, প্রাথমিক শিক্ষা কারিকুলাম, নাচ গান নাটক প্রতিবাদ, মহিলা মজলিস সমাবেশ, ঢাকা মহানগরী উত্তর, প্রাথমিক বিদ্যালয় সংস্কৃতি, শিক্ষা মন্ত্রণালয়, নতুন শিক্ষাক্রম প্রতিবাদ, ইসলামী মহিলা মজলিস ঢাকা, আজকের ঢাকা সংবাদ Bangladesh Islami Mohila Mojlis, Primary Education Curriculum Bangladesh, Mohila Mojlis Protest, Primary School Dance Song Controversy, Dhaka News 2026, Education Ministry Bangladesh, Islamic Mohila Mojlis Gathering, Primary Education Update

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬
প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নাচ, গান ও নাটকসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস।
আজ বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ ইসলামী মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিভিন্ন সামাজিক অপরাধ যখন বাড়ছে, তখন পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। তা না করে প্রাথমিক বিদ্যালয়ে নাচ, গান ও নাটকের মতো বিষয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
নেতৃবৃন্দ দাবি করেন, প্রাথমিক শিক্ষা কারিকুলামে এসব বিষয় অন্তর্ভুক্তির মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের এক ভিন্ন সংস্কৃতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চলছে। তারা বলেন, “শিক্ষাঙ্গনে সুস্থ সংস্কৃতি চর্চা ও খেলাধুলার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি হোক তা আমরাও চাই। তবে কোনোভাবেই পশ্চিমা বা ভিনদেশী অপসংস্কৃতি এখানে মেনে নেওয়া হবে না। এদেশের সচেতন অভিভাবকগণ তা কখনো সমর্থন করবেন না।”
নেতৃবৃন্দ আরও বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী নতুন বাংলাদেশে কোনো ধরনের অপসাংস্কৃতিক আগ্রাসনের পুরনো বন্দোবস্ত আর চলবে না। এ বিষয়ে তারা শিক্ষা মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট সকলকে অবিলম্বে এই সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান।
মহিলা মজলিস ঢাকা মহানগরী উত্তর শাখার দায়িত্বশীল তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মী সমাবেশে সংগঠনের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় আরও উপস্থিত ছিলেন উম্মে হাবিবা সুলতানা, জান্নাতুল ফেরদৌস মাওয়া, সুরাইয়া আক্তার সাবরিনা, সায়মা ইয়াসমিন, তাসলিমা ফেরদৌস, তামিমা খন্দকার ও আসমাউল হুসনা জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

আপনার মতামত লিখুন