নজর বিডি
আপডেট : রোববার, ১৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

ছবি: নজরবিডি

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ বেবি (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

রবিবার (১৪ জুন, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নিমগাছী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসাঃ বেবি ওই এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামির নিজ দখলীয় সেমিপাকা চার কক্ষবিশিষ্ট বসতবাড়ির পশ্চিমমুখী শয়নকক্ষের দক্ষিণ পাশে রাখা একটি আলনার সঙ্গে ঝুলানো শপিং ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল নীল রঙের পলিথিন ও কাগজে মোড়ানো ১৩০টি ছোট-বড় গাঁজার পুড়িয়া। এসব গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

তিনি আরও বলেন,

“মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদক কারবার ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিএনসির এ অভিযানে স্থানীয়ভাবে মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বিষয় : চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ মোসাঃ বেবি (৪৮) নামে এক নারীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। 

রবিবার (১৪ জুন, ২০২৬) দুপুর ২টা ৩০ মিনিট থেকে ৩টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার নিমগাছী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোসাঃ বেবি ওই এলাকার বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আসামির নিজ দখলীয় সেমিপাকা চার কক্ষবিশিষ্ট বসতবাড়ির পশ্চিমমুখী শয়নকক্ষের দক্ষিণ পাশে রাখা একটি আলনার সঙ্গে ঝুলানো শপিং ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল নীল রঙের পলিথিন ও কাগজে মোড়ানো ১৩০টি ছোট-বড় গাঁজার পুড়িয়া। এসব গাঁজার মোট ওজন ৪০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ হাজার টাকা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, উদ্ধারকৃত মাদক জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।

তিনি আরও বলেন,

“মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। মাদক কারবার ও মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

ডিএনসির এ অভিযানে স্থানীয়ভাবে মাদকবিরোধী কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত