রাজধানীর নিকুঞ্জ টানপাড়া এলাকার সামাজিক উন্নয়ন ও নাগরিক সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে গঠিত ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’ আনুষ্ঠানিকভাবে সরকারি নিবন্ধন লাভ করেছে। সংগঠনটির নিবন্ধন নম্বর এস-১৪৮৮৭।
সংগঠনের নেতারা জানান, এই নিবন্ধনের মাধ্যমে সোসাইটির কার্যক্রম পরিচালনায় আইনি ভিত্তি আরও শক্তিশালী হলো। একই সঙ্গে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করার সুযোগও বৃদ্ধি পাবে।
প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্থানীয় বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে কাজ করে আসছে। জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, খেলার মাঠ সংরক্ষণ, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত বিভিন্ন জটিলতায় স্থানীয় বাসিন্দাদের সহায়তা প্রদানের মতো কার্যক্রম পরিচালনা করেছে তারা।
সংগঠনের উদ্যোগে গত বছরের ৩০ এপ্রিল এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করা হয়। স্থানীয়দের দাবি, এর ফলে এলাকায় যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমেছে এবং চলাচলে শৃঙ্খলা ফিরে এসেছে।
সরকারি নিবন্ধন পাওয়ার পর প্রতিক্রিয়ায় সোসাইটির আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক জাহিদ ইকবাল বলেন, “এটি শুধু একটি নিবন্ধন সনদ নয়, বরং এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার বাস্তবায়ন। আমরা ভবিষ্যতে পরিবেশ সংরক্ষণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে আরও সুপরিকল্পিতভাবে কাজ করতে চাই।”
তিনি বলেন, “আগামী দিনে নিকুঞ্জ টানপাড়াকে একটি নিরাপদ, মাদকমুক্ত, সবুজ ও আধুনিক আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ জন্য এলাকাবাসীর সহযোগিতা ও অংশগ্রহণ অপরিহার্য।”
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, সরকারি নিবন্ধন লাভের ফলে সংগঠনটি এখন বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও প্রশাসনিক সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা সহায়তা তহবিল গঠন, প্রবীণ নাগরিকদের জন্য সামাজিক মিলনকেন্দ্র প্রতিষ্ঠা এবং প্রযুক্তিনির্ভর নাগরিক সেবা চালুর উদ্যোগ।
এলাকাবাসীর প্রত্যাশা, নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি আগামী দিনেও ঐক্য, স্বচ্ছতা ও জনসম্পৃক্ততার ভিত্তিতে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন