নজর বিডি

উত্তরায় এসকাফ ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক এসকাফ, ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সিপিসি-৩ (পূর্বাঞ্চল ক্যাম্প)।

গত সোমবার (৯ জুন) দুপুর ২:৩০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের 'চৌধুরী ভিলা'র সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— শাহাদত (৪৮), জয় (২২) এবং টিটু (৩৬)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-৩ পূর্বাঞ্চল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থান নেয়। মাদক কেনাবেচার সময় চৌধুরী ভিলার সামনে থেকে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ বোতল অবৈধ মাদক ‘এসকাফ’ ১০ বোতল ফেনসিডিল,মাদক বিক্রির নগদ ১ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে উত্তরা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। 

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উত্তরায় এসকাফ ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ মাদক এসকাফ, ফেনসিডিল এবং মাদক বিক্রির নগদ টাকাসহ তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সিপিসি-৩ (পূর্বাঞ্চল ক্যাম্প)।

গত সোমবার (৯ জুন) দুপুর ২:৩০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১২ নম্বর রোডের 'চৌধুরী ভিলা'র সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন— শাহাদত (৪৮), জয় (২২) এবং টিটু (৩৬)।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১-এর সিপিসি-৩ পূর্বাঞ্চল ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থান নেয়। মাদক কেনাবেচার সময় চৌধুরী ভিলার সামনে থেকে ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫০ বোতল অবৈধ মাদক ‘এসকাফ’ ১০ বোতল ফেনসিডিল,মাদক বিক্রির নগদ ১ লাখ ১৪ হাজার ৩৮০ টাকা, ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-১-এর পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে উত্তরা ও এর আশপাশের বিভিন্ন এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। 

উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত