নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থ বজায় রাখতে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে জোরালো অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ ১৫ জুন (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচের অংশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের নির্ভরযোগ্য সূত্র জানায়, ফ্লাইওভারের নিচের সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে নির্মিত বিভিন্ন অস্থায়ী ঘর-বাড়ি, বস্তিসদৃশ বসতি ও অবৈধ দোকানপাট সম্পূর্ণভাবে ভেঙে অপসারণ করা হয়।

অভিযান পরিচালনাকালে অধিকাংশ অবৈধ বাসিন্দাকে উপস্থিত পাওয়া না গেলেও, যারা উপস্থিত ছিলেন তাদেরকে সরকারি জায়গা পুনরায় দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

বিষয় : নজরবিডি সংবাদ চট্টগ্রাম, চসিক, চট্টগ্রাম সিটি করপোরেশন, ফ্লাইওভার উচ্ছেদ, অবৈধ স্থাপনা উচ্ছেদ, ওয়াসা মোড়, বহদ্দারহাট, চৈতী সর্ববিদ্যা, চট্টগ্রাম নিউজ, উচ্ছেদ অভিযান Chittagong, CCC, Chattogram City Corporation, Flyover Eviction, Illegal Structures Removed, Wasa More, Bahaddarhat, Chaity Sarbabidya, Chittagong News, Eviction Drive

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামে ফ্লাইওভারের নিচের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল চসিক

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

চট্টগ্রাম নগরীর সৌন্দর্য রক্ষা ও জনস্বার্থ বজায় রাখতে আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে গড়ে ওঠা অবৈধ বাসস্থান ও স্থাপনা উচ্ছেদে জোরালো অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।

আজ ১৫ জুন (সোমবার) বিকেল ৪টার দিকে নগরীর ওয়াসা মোড় থেকে বহদ্দারহাট মোড় পর্যন্ত ফ্লাইওভারের নিচের অংশে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের নির্ভরযোগ্য সূত্র জানায়, ফ্লাইওভারের নিচের সরকারি জায়গা দখলমুক্ত রাখা এবং নগরীর সৌন্দর্য সংরক্ষণের লক্ষ্যেই এই বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। অভিযান চলাকালে ফ্লাইওভারের নিচে অবৈধভাবে নির্মিত বিভিন্ন অস্থায়ী ঘর-বাড়ি, বস্তিসদৃশ বসতি ও অবৈধ দোকানপাট সম্পূর্ণভাবে ভেঙে অপসারণ করা হয়।

অভিযান পরিচালনাকালে অধিকাংশ অবৈধ বাসিন্দাকে উপস্থিত পাওয়া না গেলেও, যারা উপস্থিত ছিলেন তাদেরকে সরকারি জায়গা পুনরায় দখল না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম সিটি করপোরেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন করতে এই ধরনের উচ্ছেদ অভিযান আগামীতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত