নজর বিডি

উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ ১৫ জুন (সোমবার) সকাল আনুমানিক ১০টার দিকে আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর সেক্টর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পথচারী জাহাঙ্গীর জানান, সকালে আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বিষয় : নজরবিডি সংবাদ উত্তরা, আজমপুর, সড়ক দুর্ঘটনা, মোটরবাইক দুর্ঘটনা, বৃদ্ধ নিহত, ঢাকা মেডিকেল কলেজ, ঢামেক, উত্তরা পূর্ব থানা, ঢাকা নিউজ Uttara, Azampur, Road Accident, Motorcycle Accident, Elderly Man Killed, DMCH, Uttara East Thana, Dhaka News

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

আজ ১৫ জুন (সোমবার) সকাল আনুমানিক ১০টার দিকে আজমপুর এলাকায় রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত ফজলুল করিম উত্তরার ১০ নম্বর সেক্টর এলাকায় পরিবারের সাথে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পথচারী জাহাঙ্গীর জানান, সকালে আজমপুর এলাকায় রাস্তা পার হচ্ছিলেন ফজলুল করিম। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে দুপুর সোয়া ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত