নজর বিডি

ঢাকা বিভাগ > গোপালগঞ্জ > ধর্ম > সর্বশেষ

গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা ইমাম সম্মেলন-২০২৬

ইসলামিক ফাউন্ডেশন গোপালগঞ্জের উদ্যোগে জেলা পর্যায়ে ২০২৫-২৬ অর্থবছরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের অংশগ্রহণে “জেলা ইমাম সম্মেলন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) গোপালগঞ্জ জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধান অতিথি: গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট আরিফ উজ জামান; ছবি: ডিসি গোপালগঞ্জ ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত।

সম্মেলনে গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক এর সভাপতিত্বে এ সম্মেলন অনুষ্ঠিত হয়, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মাজিস্ট্রেট আরিফ - উজ - জামান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ এবং গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি: গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো: হাবীবুল্লাহ; ছবি: গোপা ডিসি ফেইসবুক পেইজ থেকে সংগৃহীত।

সম্মেলনে ২০২৫-২৬ অর্থবছরে ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারী জেলার বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ইমামদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ধর্মীয় মূল্যবোধের প্রসার, সামাজিক সম্প্রীতি রক্ষা, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক

গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক (চলতি দায়িত্ব) আবু অবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক বলেন, সমাজে নৈতিকতা, মানবিকতা ও শান্তি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধর্মীয় শিক্ষা ও সঠিক দিকনির্দেশনার মাধ্যমে সমাজকে কুসংস্কার, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে ইমামরা অগ্রণী ভূমিকা পালন করতে পারেন। 

আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ইমামদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পেলে তারা সমাজে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবেন।

ছবি: সংগৃহীত

সম্মেলনে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এবং প্রশিক্ষণপ্রাপ্তদের  মধ্যে সার্টিফিকেট প্রদান করা হয়, পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সামাজিক উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হওয়া এবং সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো জেলা ইমাম সম্মেলন-২০২৬

প্রকাশের তারিখ : ০৫ জুন ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত