নজর বিডি

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, প্রাণহানি ৫০

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি সুস্থভাবে দেশে ফিরেছেন।

শনিবার (১৩ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০g হাজার ১০ জন হাজি রয়েছেন।

এদিকে, এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জনকে এবং আইটি হেল্প ডেস্ক মক্কা ও মদিনায় ২৭ হাজার ৬৬৫ জন হাজিকে বিভিন্ন জরুরি সেবা প্রদান করেছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

বিষয় : নজরবিডি সংবাদ হজ ২০২৬, ফিরতি হজ ফ্লাইট, বাংলাদেশি হাজি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স, ফ্লাইনাস, হাজিদের মৃত্যু, হজ বুলেটিন, মক্কা মদিনা, ধর্ম বিষয়ক সংবাদ Hajj 2026, Return Hajj flight, Bangladeshi pilgrims, Biman Bangladesh Airlines, Saudia Airlines, Flynas, Hajj bulletin, Pilgrim death, Makkah Madinah, Religious news Bangladesh

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি, প্রাণহানি ৫০

প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

featured Image

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৩২৩ জন বাংলাদেশি হাজি সুস্থভাবে দেশে ফিরেছেন।

শনিবার (১৩ জুন) হজ বুলেটিন থেকে জানা যায়, তিনটি নির্ধারিত বিমান সংস্থার মাধ্যমে বাংলাদেশ সময় ১৩ জুন রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ১২৭টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৮টি, সৌদিয়া এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

হজ অফিস সূত্রে জানা গেছে, দেশে ফিরে আসা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৩১৩ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ৫০g হাজার ১০ জন হাজি রয়েছেন।

এদিকে, এবার পবিত্র হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত ৩৩ জন পুরুষ ও ১৭ জন নারীসহ মোট ৫০ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১৪ জন এবং জেদ্দায় একজন মারা গেছেন।

হজ বুলেটিন অনুযায়ী, সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে মোট ৪১০ জন বাংলাদেশি হাজি চিকিৎসা নিয়েছেন এবং ১৮ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন। এছাড়া সৌদি আরবের মেডিকেল সেন্টারগুলো ৬২ হাজার ৮৩৭ জনকে এবং আইটি হেল্প ডেস্ক মক্কা ও মদিনায় ২৭ হাজার ৬৬৫ জন হাজিকে বিভিন্ন জরুরি সেবা প্রদান করেছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় এবং ২১ মে প্রাক-হজ ফ্লাইট সম্পন্ন হয়। চলতি বছরের ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হয়, যা আগামী ১ জুলাই পর্যন্ত চলবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত