আগামী ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি বা রোডম্যাপ জারি করা হয়। ঘোষিত এই রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের মূল সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের নিকট তা হস্তান্তর করে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে এই হজের রোডম্যাপ হস্তান্তর করেছিলেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী হজের প্রধান প্রধান কার্যক্রমের সময়সীমা নিচে দেওয়া হলো:
চলতি বছরের (২০২৬) ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে।আগামী ৮ নভেম্বর (২০২৬) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু করা শুরু হবে। ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট চালু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৭ সালের ১৫ মে (০৯ জিলহজ্ব) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সৌদি প্রান্তের খরচের অর্থ 'নুসুক মাসার' (Nusuk Masar) প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এবছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (যেমন— তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) গ্রহণের নিমিত্ত চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ হতে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজের পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক এবং নির্বিঘ্ন করতে এই আগাম রোডম্যাপ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।
বিষয় : নজরবিডি সংবাদ হজের রোডম্যাপ ২০২৭, হজ্জ নিবন্ধন ২০২৬, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন, হজ ফ্লাইট ২০২৭, নুসুক মাসার, বাংলাদেশ সৌদি আরব হজ চুক্তি, হজ হিজরি ১৪৪৮ Hajj Roadmap 2027, Hajj Registration Bangladesh, Ministry of Religious Affairs, Hajj Flight 2027, Nusuk Masar Platform, Bangladesh Saudi Arabia Hajj Agreement, Hajj 1448 Hijri

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬
আগামী ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) হজের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
গতকাল রবিবার (৭ জুন) মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে আনুষ্ঠানিকভাবে এই সময়সূচি বা রোডম্যাপ জারি করা হয়। ঘোষিত এই রোডম্যাপ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে হজের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে গত ২৯ মে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় সৌদি আরবের জেদ্দায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ২০২৭ সালের হজ কার্যক্রমের মূল সময়সূচি ঘোষণা করে এবং বিভিন্ন দেশের ধর্ম বিষয়ক মন্ত্রীদের নিকট তা হস্তান্তর করে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) আমন্ত্রিত অতিথি হিসেবে ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান বিন ইয়াহইয়া আল মানাখরাহ তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে এই হজের রোডম্যাপ হস্তান্তর করেছিলেন।
প্রকাশিত রোডম্যাপ অনুযায়ী হজের প্রধান প্রধান কার্যক্রমের সময়সীমা নিচে দেওয়া হলো:
চলতি বছরের (২০২৬) ২৬ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রী নিবন্ধন কার্যক্রম অবশ্যই শেষ করতে হবে।আগামী ৮ নভেম্বর (২০২৬) বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপাক্ষিক হজ চুক্তি স্বাক্ষরিত হবে।
২০২৭ সালের ২৮ জানুয়ারি থেকে হজ ভিসা ইস্যু করা শুরু হবে। ২০২৭ সালের ৮ এপ্রিল থেকে হজের প্রথম ফ্লাইট চালু হবে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০২৭ সালের ১৫ মে (০৯ জিলহজ্ব) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
সৌদি প্রান্তের খরচের অর্থ 'নুসুক মাসার' (Nusuk Masar) প্লাটফর্মের ই-ওয়ালেটে সরাসরি স্থানান্তর কার্যক্রম চলবে এবছরের ১৫ জুলাই থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। নুসুক মাসারের মাধ্যমে সামগ্রিক সেবা প্যাকেজ (যেমন— তাঁবু, সার্ভিস প্যাকেজ, মক্কা ও মদিনায় হোটেল, ক্যাটারিং ও পরিবহন সেবা) গ্রহণের নিমিত্ত চুক্তি স্বাক্ষর শুরু হবে ২০২৬ সালের ২৯ জুলাই এবং তা শেষ হবে ২০২৭ সালের ২৩ জানুয়ারি।
হজযাত্রীদের ডাটা নুসুক মাসার সিস্টেমে আপলোড করতে হবে ১৪ আগস্ট ২০২৬ হতে ২৮ জানুয়ারি ২০২৭ এর মধ্যে। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে চুক্তি স্বাক্ষর ও নুসুক মাসারে ডকুমেন্টেশন সম্পন্ন করতে হবে চলতি বছরের ২৯ জুলাই হতে ৮ নভেম্বরের মধ্যে।
মন্ত্রণালয় জানিয়েছে, হজের পুরো প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক এবং নির্বিঘ্ন করতে এই আগাম রোডম্যাপ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন