পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৮৬ জন হাজী।
শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে অবতরণের পর দেশে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে এদিন সৌদি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে আসা হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
প্রথম ফিরতি হজ ফ্লাইটের হাজিদের বিমানবন্দরে স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও কাইজার সোহেল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহক সেবা) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আজ ৩০ মে থেকে শুরু হওয়া এই পোস্ট-হজ কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এই এক মাসে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হাজিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে তার পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে। সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজযাত্রী ও তাদের স্বজনদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
বিষয় : নজরবিডি সংবাদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ফিরতি হজ ফ্লাইট, হজযাত্রী, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, জেদ্দা থেকে ঢাকা, কাইজার সোহেল আহমেদ, হজ ২০২৬, বিমান সংবাদ Biman Bangladesh Airlines, Return Hajj Flight, Hajj Pilgrims, Hazrat Shahjalal International Airport, Jeddah to Dhaka, Kaizar Sohail Ahmed, Hajj 2026, Aviation News

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মে ২০২৬
পবিত্র হজ পালন শেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৩৮৬ জন হাজী।
শনিবার (৩০ মে) সকালে জেদ্দা থেকে হজযাত্রীদের নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে অবতরণের পর দেশে ফেরা হাজিদের ফুল ও পবিত্র জমজমের পানি দিয়ে আন্তরিক অভ্যর্থনা জানানো হয়। একই সঙ্গে এদিন সৌদি এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে আসা হজযাত্রীদেরও ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে।
প্রথম ফিরতি হজ ফ্লাইটের হাজিদের বিমানবন্দরে স্বাগত জানান বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও কাইজার সোহেল আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিমানের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও ডিসিইও সৈয়দ মইন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (গ্রাহক সেবা) মহিউদ্দিন আহমেদ, হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদসহ বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চলতি বছরের হজ কার্যক্রমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সফলভাবে ৯৮টি প্রি-হজ ফ্লাইট পরিচালনার মাধ্যমে ৩৮ হাজার ৬৭৯ জন হজযাত্রীকে সৌদি আরবে পরিবহন করেছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আজ ৩০ মে থেকে শুরু হওয়া এই পোস্ট-হজ কার্যক্রম আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত চলবে। এই এক মাসে মোট ১০৬টি ফিরতি ফ্লাইটের মাধ্যমে প্রায় ৩৯ হাজার ৬৫০ জন হাজিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানায়, নিরাপদ, সময়নিষ্ঠ ও মানসম্মত যাত্রীসেবা নিশ্চিত করার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাতীয় পতাকাবাহী সংস্থা হিসেবে তার পেশাদারিত্ব ও সেবার অঙ্গীকার অব্যাহত রেখেছে। সর্বশেষ ফ্লাইট সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য হজযাত্রী ও তাদের স্বজনদের বিমানের কল সেন্টার (১৩৬৩৬), সংশ্লিষ্ট হজ এজেন্সি অথবা বিমানের অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন