গতকাল জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বিশাল বাজেট প্রস্তাব করা হয়েছে। তবে বাজেট ঘোষণার পরদিনই (শুক্রবার) রাজধানীর সবজি বাজারে এর কোনো ধরনের প্রভাব দৃশ্যমান হয়নি।
আগের মতোই উচ্চমূল্যের বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। তবে অফ-সিজন বা মৌসুম না হওয়ায় বাজারে সবচেয়ে বেশি দামের সবজির তালিকায় রয়েছে টমেটো ও কাঁচা মরিচ।
রাজধানীর মালিবাগ, বাড্ডা ও রামপুরাসহ বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের যে চিত্র দেখা গেছে টমেটো ও কাঁচা মরিচ প্রতি কেজি ১০০ থেকে ১২০ টাকা।শসা প্রতি কেজি ১০০ টাকা। বেগুন ও বরবটি গোল বেগুন প্রতি কেজি ৮০ টাকা, লম্বা বেগুন ৭০ টাকা এবং বরবটি ৮০ টাকা। লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা। অন্যান্য সবজি (কেজি প্রতি ৬০ টাকা) করলা, পটল, ঝিঙা, চিচিঙ্গা, ধন্দুল এবং ঢেঁড়স। অন্যান্য সবজি (কেজি/হালি প্রতি ৫০ টাকা) পেঁপে, মিষ্টি কুমড়া এবং কাঁচা কলা (প্রতি হালি)।
সাপ্তাহিক ছুটির দিনে মালিবাগ বাজারে আসা বেসরকারি চাকরিজীবী সাইদুর রহমান বলেন, "বাজেটের পরের দিন বাজারে এলাম। সব ধরনের সবজির দাম আগের মতোই রয়েছে। দাম বাড়েওনি আবার কমেওনি।" বাড্ডা বাজারের আরেক ক্রেতা সুলতান আহমেদও একই মন্তব্য করে বলেন, গত সপ্তাহ থেকে সবজির বাজার প্রায় একই রকমই যাচ্ছে, বাজেটের কোনো প্রভাব এখনো পড়েনি।
রামপুরা বাজারের সবজি বিক্রেতা ইয়াসিন আলি বলেন, চলতি মাসের শুরুতে সবজির দাম যতটা বাড়তি ছিল, সেই তুলনায় বর্তমানে দাম কিছুটা কমতির দিকে। গত এক সপ্তাহ ধরে সবজির বাজারে বেশিরভাগ সবজি ৫০ থেকে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে।
তবে মৌসুম না হওয়ায় টমেটো ও শসার দাম একটু বেশি। বাকি সবজিগুলোর দাম বলতে গেলে স্থিতিশীল রয়েছে।
ভোক্তারা মনে করছেন, বাজেটের পর পরিবহন খরচ বা অন্য কোনো খাতে পরিবর্তন না আসলে সবজির বাজারে বড় কোনো প্রভাব পড়ার আশঙ্কা নেই। তবে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার রাখার দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন