নজর বিডি

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম রেকর্ড দুই লাখ ৩০ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সোমবার (১৫ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বাজারে সোনা ও রুপার ভরিপ্রতি সংশোধিত মূল্য নিচে দেওয়া হলো:

সোনার নতুন দাম, ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা (গতকাল ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা)। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা।সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

রুপার নতুন দাম সোনার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।

বিষয় : নজরবিডি সংবাদ সোনার দাম, বাজুস, ২২ ক্যারেট সোনা, রুপার দাম, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, বাজার দর, মূল্য বৃদ্ধি, Gold Price, BAJUS, 22 Karat Gold, Silver Price, Bangladesh Jewellers Samity, Market Rate, Price Hike

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

সোনার দাম ভরিতে এক লাফে বাড়লো ৫৪৮২ টাকা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এবার প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি সোনার দাম রেকর্ড দুই লাখ ৩০ হাজার টাকা ছাড়িয়ে গেছে।

সোমবার (১৫ জুন) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন এই নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকে সারা দেশে কার্যকর হয়েছে। সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, বাজারে সোনা ও রুপার ভরিপ্রতি সংশোধিত মূল্য নিচে দেওয়া হলো:

সোনার নতুন দাম, ২২ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা (গতকাল ছিল ২ লাখ ২৪ হাজার ৯৪০ টাকা)। ২১ ক্যারেট: প্রতি ভরি ২ লাখ ১৯ হাজার ৯৮৩ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ১ লাখ ৮৮ হাজার ৫৫৯ টাকা।সনাতন পদ্ধতি: প্রতি ভরি ১ লাখ ৫৩ হাজার ৫৫৭ টাকা।

রুপার নতুন দাম সোনার দামের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ৩৬৫ টাকা। ২১ ক্যারেট: প্রতি ভরি ৫ হাজার ১৩২ টাকা। ১৮ ক্যারেট: প্রতি ভরি ৪ হাজার ৪৩২ টাকা। সনাতন পদ্ধতি: প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত