গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ চট্টগ্রামে বিশাল সমাবেশ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৩ জুন) বিকেলে ঐতিহাসিক লালদিঘী ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আজকের এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এছাড়াও সমাবেশে শীর্ষ জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেবেন—ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), চেয়ারম্যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। নাহিদ ইসলাম এমপি, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধী দলীয় চিফ হুইপ। আল্লামা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস।মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র নায়েবে আমির, খেলাফত মজলিস। ডা. মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টির। ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সহ-সভাপতি ও মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। মাওলানা মুসা বিন ইজহার, মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এছাড়াও ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই গণসমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।
সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক লালদিঘী মাঠের এক পাশে একটি বিশালাকার আধুনিক মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীসহ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ শুক্রবার (১২ জুন) ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশস্থল সরজমিনে পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণসহ সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, বিভাগীয় সমাবেশকে সফল করতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত টিম কাজ করছে। তিনি একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, "এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গণমঞ্চ। চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আজ লালদিঘীর মাঠকে জনসমুদ্রে পরিণত করবেন।"
বিষয় : নজরবিডি সংবাদ ১১ দলীয় ঐক্য, চট্টগ্রাম সমাবেশ, লালদিঘী ময়দান, ডা. শফিকুর রহমান, কর্নেল অলি আহমদ, নাহিদ ইসলাম, মামুনুল হক, জামায়াতে ইসলামী, এলডিপি, চট্টগ্রাম নিউজ, রাজনৈতিক সমাবেশ 11 party alliance, Chattogram rally, Laldighi Maidan, Dr Shafiqur Rahman, Colonel Oli Ahmed, Nahid Islam, Mamunul Huq, Jamaat e Islami, LDP, Chittagong news, political rally

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬
গণভোটের গণরায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে আজ চট্টগ্রামে বিশাল সমাবেশ করতে যাচ্ছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (১৩ জুন) বিকেলে ঐতিহাসিক লালদিঘী ময়দানে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে মাঠ পর্যায়ে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
আজকের এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
এছাড়াও সমাবেশে শীর্ষ জাতীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেবেন—ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম), চেয়ারম্যান, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। নাহিদ ইসলাম এমপি, আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধী দলীয় চিফ হুইপ। আল্লামা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফত মজলিস।মাওলানা সাখাওয়াত হোসাইন, সিনিয়র নায়েবে আমির, খেলাফত মজলিস। ডা. মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান, বাংলাদেশ লেবার পার্টির। ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, সহ-সভাপতি ও মুখপাত্র, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। মাওলানা মুসা বিন ইজহার, মহাসচিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, চেয়ারম্যান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
এছাড়াও ১১ দলের কেন্দ্রীয়, জেলা ও চট্টগ্রাম মহানগরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এই গণসমাবেশে বক্তব্য রাখবেন। সমাবেশে সভাপতিত্ব করবেন জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল টিম পরিচালক মুহাম্মদ শাহজাহান।
সমাবেশ উপলক্ষে ঐতিহাসিক লালদিঘী মাঠের এক পাশে একটি বিশালাকার আধুনিক মঞ্চ নির্মাণ করা হয়েছে। সমাবেশস্থল ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আয়োজকদের পক্ষ থেকে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীসহ বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সবশেষ শুক্রবার (১২ জুন) ১১ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সমাবেশস্থল সরজমিনে পরিদর্শন করেন এবং মঞ্চ নির্মাণসহ সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।
চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন জানান, বিভাগীয় সমাবেশকে সফল করতে সব ধরনের সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মী এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে সমন্বিত টিম কাজ করছে। তিনি একটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাবেশ আয়োজনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, "এই চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশের সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সুশাসন এবং জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার দাবিকে জোরালোভাবে তুলে ধরার একটি গণমঞ্চ। চট্টগ্রাম বিভাগের সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আজ লালদিঘীর মাঠকে জনসমুদ্রে পরিণত করবেন।"

আপনার মতামত লিখুন