নজর বিডি
প্রকাশ : সোমবার, ১৫ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর পুলিশের ‘শারীরিক নির্যাতন’ ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

রোববার (১৪ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে নিজ বাড়ি ফেরার পথে লালখান বাজার এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ক্রিকেটার নাঈম হাসানকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে পেটানো এবং গলা চেপে ধরার মতো বর্বর ও অমানবিক ঘটনা ঘটিয়েছে।

নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন মারমুখী ও বৈরী আচরণ অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে যে, সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।

তিনি আরও উল্লেখ করেন, একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গেই যদি প্রকাশ্য রাস্তায় এমন আচরণ করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ধরনের গুরুতর অপরাধের শাস্তি হিসেবে কেবল ‘ক্লোজড’ বা প্রত্যাহার করা যথেষ্ট হতে পারে না।

এহসানুল মাহবুব জুবায়ের অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি ক্রিকেটার নাঈম হাসানের ওপর নির্যাতনে জড়িত প্রতিটি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

বিষয় : নজরবিডি সংবাদ নাঈম হাসান, ক্রিকেটার, পুলিশ নির্যাতন, চট্টগ্রাম, লালখান বাজার, জামায়াতে ইসলামী, এহসানুল মাহবুব জুবায়ের, নিন্দা, Nayeem Hasan, Cricketer, Police Assault, Chattogram, Lalkhan Bazar, Jamaat e Islami, Ehsanul Mahbub Jubayer, Condemnation

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ক্রিকেটার নাঈমকে পুলিশের ‘শারীরিক নির্যাতন’, জামায়াতের নিন্দা

প্রকাশের তারিখ : ১৫ জুন ২০২৬

featured Image

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর পুলিশের ‘শারীরিক নির্যাতন’ ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। 

রোববার (১৪ জুন) দেওয়া এক বিবৃতিতে তিনি এই ক্ষোভ ও প্রতিবাদ জানান।

বিবৃতিতে জামায়াত নেতা বলেন, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে নিজ বাড়ি ফেরার পথে লালখান বাজার এলাকায় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা ক্রিকেটার নাঈম হাসানকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে পেটানো এবং গলা চেপে ধরার মতো বর্বর ও অমানবিক ঘটনা ঘটিয়েছে।

নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন মারমুখী ও বৈরী আচরণ অত্যন্ত উদ্বেগজনক। এটি প্রমাণ করে যে, সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।

তিনি আরও উল্লেখ করেন, একজন ক্রীড়াবিদ যিনি আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গেই যদি প্রকাশ্য রাস্তায় এমন আচরণ করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? এই ধরনের গুরুতর অপরাধের শাস্তি হিসেবে কেবল ‘ক্লোজড’ বা প্রত্যাহার করা যথেষ্ট হতে পারে না।

এহসানুল মাহবুব জুবায়ের অনতিবিলম্বে এই ন্যক্কারজনক ঘটনার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তিনি ক্রিকেটার নাঈম হাসানের ওপর নির্যাতনে জড়িত প্রতিটি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত